advertisement

Bangla News: কোচবিহারে ভাইরাল বাবলু রাউতের তৈরি মুলাকাত টি! কী আছে এই চায়ে?

Last Updated:

দিনভরের কাজের চাপে মন যখন ক্লান্ত থাকে, তখন বাড়ি ফেরার আগে দরকার হয় রিফ্রেশমেন্ট-এর। এক কাপ চায়ে চুমুক দিয়েই মন হয়ে ওঠে চনমনে। কোচবিহারে চায়ের নতুন ঠিকানা  মুলাকাত টি। 

তৈরি হচ্ছে চা
তৈরি হচ্ছে চা
কোচবিহার: দিনভরের কাজের চাপে মন যখন ক্লান্ত থাকে, তখন বাড়ি ফেরার আগে দরকার হয় রিফ্রেশমেন্ট-এর। এক কাপ চায়ে চুমুক দিয়েই মন হয়ে ওঠে চনমনে। কোচবিহারে চায়ের নতুন ঠিকানা  মুলাকাত টি।
আরও পড়ুনঃ ফের ভয়ঙ্কর কাজ সিভিক ভলান্টিয়ারের! শুধু মা নয়, কন্যাসন্তানের সঙ্গেও যা করল, শুনে আঁতকে উঠবেন
চা শুধু এক কাপ পানীয় নয়, বাঙালির জীবনে একরকম আবেগ, সংযোগ, আর দিনের শুরু ও শেষের এক অবিচ্ছেদ্য অংশ। সেই আবেগেরই নিখুঁত প্রতিচ্ছবি এখন কোচবিহারের মুলা কাত টি। মুলাকাত টি তৈরি করে সকলের মন জয় করছেন বাবলু রাউত নামের এক যুবক। তাঁর এই ছোট দোকানটি এখন যেন হয়ে উঠেছে কোচবিহারের চা প্রেমীদের নতুন আড্ডা স্থল। শহরের নানা প্রান্ত থেকে আসছেন মানুষ — ছাত্র, চাকরিজীবী, প্রবীণ, এমনকী পর্যটকরাও। কারও ফোনে ছবি, কারও ফেসবুক লাইভ — চায়ের এই স্বাদ যেন এখন ভাইরাল!
advertisement
advertisement
দোকানের মালিক বাবলু রাউত নিজেও অবাক এই সাফল্যে।তিনি বলেন, “আমি তো জানি না কেন এত লোক আসে। কিন্তু সকলে বলে, আমার হাতে তৈরি চায়ে একটা আলাদা ঘ্রাণ আর স্বাদ আছে। হয়ত মাটির ভাঁড় আর স্পেশাল মসলার জন্যই সবাই ফিরে আসে বারবার।” বাবলু জানালেন, তাঁর চায়ের মশলায় রয়েছে একেবারেই গোপন ফর্মুলা — আদা, এলাচ, দারচিনি, তুলসি, আর আরও কিছু উপাদান দিয়ে তৈরি এক ঘরোয়া মিশ্রণ।
advertisement
Annanya Dey
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bangla News: কোচবিহারে ভাইরাল বাবলু রাউতের তৈরি মুলাকাত টি! কী আছে এই চায়ে?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement