advertisement

North Dinajpur News: বাড়িতে সামান্য খরচে ভাং বানাবেন? এই রেসিপি মেনে চললে কাজ হবে খুব সহজ

Last Updated:

North Dinajpur News: এ ভাং বা ঠান্ডাই একটি স্বাস্থ্যকর পানীয়। এই রঙ উৎসবের দিনে বাড়িতে বসেই বানিয়ে ফেলুন অসাধারণ স্বাদের ভাঙের শরবত। এই গরমে রং খেলার দিন শরবতের এই চুমুকেই জুড়িয়ে যাবে মন।

+
শরবত 

শরবত 

উত্তর দিনাজপুর: বসন্তের নানা রঙে সেজে উঠেছে চারপাশ। সকাল থেকে দোল উৎসবে রঙে মেতে উঠেছে সকলেই। রং খেলা মানে ঠান্ডাইয়ের ফোয়ারা। সঙ্গে থাকে জিভে জল আনা সিঙাড়া মিষ্টির মতো সুস্বাদু খাবার। সাধারণত রঙের উৎসবে নেশা করতে ভাং মেশানো ঠান্ডাই খাওয়া হয়।
এ ভাং বা ঠান্ডাই একটি স্বাস্থ্যকর পানীয়। এই রঙ উৎসবের দিনে বাড়িতে বসেই বানিয়ে ফেলুন অসাধারণ স্বাদের ভাঙের শরবত। এই গরমে রং খেলার দিন শরবতের এই চুমুকেই জুড়িয়ে যাবে মন।
কী ভাবে সহজেই বাড়িতে ভাং বা সিদ্ধির শরবত বানাবেন জানেন কী? রাধুনী পিউ দাস জানান, এই ভাঙের শরবত বানাতে প্রয়োজন চিনা বাদাম, কাজুবাদাম দুধ,পেস্তা বাদাম, দারুচিনি, এলাচ লবঙ্গ, চারমগজ, মৌরি কাঠবাদাম, পোস্ত, গোলমরিচ, ভাং পাতা।
advertisement
advertisement
প্রথমে ভাং পাতা জলে ভিজিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ জলে ভেজানোর পর সমস্ত উপকরণ, যেগুলো আগে নেওয়া হয়েছিল, সেগুলো জলে ধুয়ে তার সঙ্গে ভেজানো ভাংপাতা মিশিয়ে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিতে হবে।
এরপর একটি প্যানে দুধ জ্বাল দিতে হবে৷ দুধ ভাল ভাবে জাল দেওয়া হয়ে গেলে সেই দুধে বেঁধে রাখা ভাং পাতা ও সমস্ত ড্রাইফ্রুটগুলো অল্প অল্প করে মেশাতে হবে ভালভাবে। শেষে চিনি দিয়ে ভালভাবে যে কোনও গ্লাস বা মাটির গ্লাসে পরিবেশন করুন এবং তার উপর দিক দিয়ে পেস্তা বাদাম জাফরান ও সামান্য গোলাপের পাপড়ি দিয়ে দিতে পারেন৷
advertisement
পিয়া গুপ্তা
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
North Dinajpur News: বাড়িতে সামান্য খরচে ভাং বানাবেন? এই রেসিপি মেনে চললে কাজ হবে খুব সহজ
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement