advertisement

Success Story: অনটনে দিনমজুরি, ১৬ বারের ব্যর্থতা পেরিয়ে সরকারি চাকরি এল ৪১ বছর বয়সে

Last Updated:

Success Story: তাঁর জীবনসংগ্রাম এখন পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা।

তাঁর জীবনসংগ্রাম এখন পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা
তাঁর জীবনসংগ্রাম এখন পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা
বাড়মের : ১৯৯৯ সালে উত্তীর্ণ হয়েছিলেন দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায়। তার পর থেকেই সরকারি চাকরি পাওয়ার জন্য প্রচেষ্টা করে গিয়েছেন। কিন্তু প্রতি বারই ব্যর্থতার মুখোমুখি হয়েছেন। কিন্তু তাতেও হার মানেননি। বরং ব্যর্থতাকেই সাফল্যের ভিত্তি করে এগিয়ে গিয়েছেন চরৈবেতি বলে। শেষ পর্যন্ত রাজস্থানের বাড়মেরের সনাওড়া গ্রামের বাসিন্দা বনোয়ারলাল মুন্ড ৪১ বছর বয়সে পৌঁছে পেলেন সরকারি চাকরি। তাঁর জীবনসংগ্রাম এখন পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা।
পশ্চিম রাজস্থানের বাড়মের জেলাসদর থেকে ৩০ কিমি দূরে আছে সনাবড়া গ্রাম। সেই গ্রামের বাসিন্দা বনোয়ারলাল সম্প্রতি সরকারি চাকরি পেয়েছেন। এর আগে বহু বার তিনি চেষ্টা করেছেন। কিন্তু প্রতি বারই কিছু না কিছু নম্বর কম পেয়ে আটকে গিয়েছেন। ২০১০ সালে বিএড করার সময় মজুরির কাজও করেছেন। দিনমজুর হিসেবে কাজ করার সময়ও বজায় রেখে গিয়েছেন পড়াশোনা।
advertisement
advertisement
১৯৯৯ সালে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ১০ বছর তিনি আর্থিক অনটনের জেরে পড়াশোনা করতে পারেননি। বিএড সম্পূর্ণ করেন ২০১০ সালে। এর পর ১৬ বার তিনি ব্যর্থ হয়েছেন সরকারি চাকরির পরীক্ষায়। কিন্তু প্রয়াসে হার মানেননি। অবশেষে প্রচেষ্টার ফল পেলেন তিনি। বহু প্রতীক্ষিত সরকারির চাকরি এ বার তাঁর হাতের মুঠোয়।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Success Story: অনটনে দিনমজুরি, ১৬ বারের ব্যর্থতা পেরিয়ে সরকারি চাকরি এল ৪১ বছর বয়সে
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement