advertisement

Purulia Tourism:কাশীপুরের রাঙামাটির ২০০ বছরের জমিদার বাড়ি,ধ্বংসের মাঝেও ইতিহাস-গৌরবের নীরব সাক্ষী

Last Updated:

আজ ধ্বংসের মুখে দাঁড়িয়েও রাঙামাটির এই জমিদার বাড়ি অতীতের ঐতিহ্য, গৌরব ও ইতিহাসকে নিঃশব্দে বহন করে চলেছে।

+
রাঙ্গামাটির

রাঙ্গামাটির প্রাচীন জমিদার বাড়ি

পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার কাশীপুরের রাঙামাটি গ্রামের প্রায় ২০০ বছরের প্রাচীন জমিদার বাড়ি আজ নীরবে দাঁড়িয়ে রয়েছে ইতিহাসের জীবন্ত সাক্ষী হয়ে। কালের প্রবাহে  ঐতিহ্যবাহী স্থাপনাটি অনেকটাই ধ্বংসপ্রাপ্ত, তবু ইট–পাথরের গায়ে আজও লেগে অতীত গৌরবের স্পষ্ট ছাপ। এক সময় এই জমিদার বাড়িই ছিল এলাকার সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রাণকেন্দ্র।
পঞ্চকোট রাজবংশের রাজা নীলমণি প্রসাদ সিং দেও এবং শঙ্করী প্রসাদ সিং দেও-এর সঙ্গে এই জমিদার বাড়ির ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। তাঁদের নিয়মিত যাতায়াত ছিল এখানে। সেই সময়ে নানা সামাজিক অনুষ্ঠান, উৎসব ও সাংস্কৃতিক আয়োজনের কেন্দ্র হিসেবে এই বাড়ির বিশেষ খ্যাতি ছিল। বর্তমানে এই জমিদার বাড়িটি জমিদার পরিবারের সদস্য রামকিংকর তেওয়ারির নামে পরিচিত।
advertisement
জমিদার পরিবারের উত্তরসূরি, রামকিংকর তেওয়ারির নাতি অশোক কুমার তিওয়ারি জানান, “প্রায় ২০০ বছর আগে রামকিংকর তেওয়ারির ঠাকুরদা প্রায় এক একর জমির উপর এই সুবিশাল জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন”।
advertisement
এক সময় এখানে ভাদু পুজো অত্যন্ত জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠিত হত। সেই পুজো উপলক্ষে পঞ্চকোট রাজবংশের রাজারা স্বয়ং এই বাড়িতে উপস্থিত থাকতেন, যা এই জমিদার বাড়ির ঐতিহাসিক গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। বর্তমানে বাড়িটি জীর্ণ অবস্থায় থাকলেও, এখানে বসবাসকারী পরিবারের সদস্যরা নিজেদের মতো করে এই ঐতিহ্যবাহী স্থাপনাটিকে সংরক্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁদের উদ্যোগেই এখনও কোনওরকমে টিকে আছে এই ইতিহাসবাহী বাড়িটি। আজ ধ্বংসের মুখে দাঁড়িয়েও রাঙামাটির এই জমিদার বাড়ি অতীতের ঐতিহ্য, গৌরব ও ইতিহাসকে নিঃশব্দে বহন করে চলেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Purulia Tourism:কাশীপুরের রাঙামাটির ২০০ বছরের জমিদার বাড়ি,ধ্বংসের মাঝেও ইতিহাস-গৌরবের নীরব সাক্ষী
Next Article
advertisement
লোকসভায় অচলাবস্থা অব্যাহত! স্পিকার ওম বিড়লার অপসারণ চেয়ে অনাস্থা নোটিস জমা দিল বিরোধীরা, কংগ্রেসের প্রস্তাবে স্বাক্ষর RJD, বামেদের
লোকসভায় অচলাবস্থা অব্যাহত! স্পিকার ওম বিড়লার অপসারণ চেয়ে অনাস্থা নোটিস জমা দিল বিরোধীরা
  • লোকসভায় অচলাবস্থার মধ্যেই কংগ্রেস-সহ বিরোধীরা স্পিকার ওম বিড়লার অপসারণে অনাস্থা নোটিস জমা দিয়েছে.

  • ডিএমকে, বাম, সমাজবাদী পার্টি ও আরজেডি এই উদ্যোগে থাকলেও তৃণমূল কংগ্রেস এতে অংশ নেয়নি বলে জানা গেছে.

  • বিরোধীদের অভিযোগ, স্পিকার পক্ষপাতদুষ্ট এবং বিরোধী সাংসদদের অধিকার খর্ব করা হচ্ছে লোকসভায়.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement