advertisement

Puja Recipe: ষষ্ঠীতে জমজমাট ধোঁয়া-ওঠা ভাতের সঙ্গে ঠাকুরবাড়ির বেগুন কোরমা, রইল রেসিপি

Last Updated:

পুজো শুরুর দিনটায় চেখে দেখুন সাবেকী পদ, ঠাকুরবাড়ির রেসিপি বেগুন কোরমা।

ষষ্ঠী, দেবীর বোধন, পুজোর শুরু! পুজো মানেই পেটপুজো। পুজোতে বাঙালির মেনু জমবে না, হতেই পারে না! পুজো শুরুর দিনটায় চেখে দেখুন সাবেকী পদ, ঠাকুরবাড়ির রেসিপি বেগুন কোরমা।
বেগুন কোরমা বানাতে লাগবে ৩টি বেগুন, ২ কাপ টক দই, ১ কাপ টম্যাটো কুচি, স্বাদ অনুযায়ী নুন, ১ টেবিল চামচ চিনি, ১ চা চামচ লঙ্কাগুঁড়ো, ১ টেবিল চামচ গোটা গরম মশলা, ১টা তেজপাতা, ১ চা চামচ শাহ জিরেগুঁড়ো, আধ চা চামচ হলুদগুঁড়ো, আধ চা চামচ আদাবাটা, এক চিমটে জয়িত্রী, হিং, ১ টেবিল চামচ ঘি, আধ কাপ তেল।
advertisement
বেগুনের কোরমা বানানো বেশ সহজ। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে সামান্য নুন এবং এক চিমটে হলুদ দিয়ে লম্বা করে কেটে রাখা বেগুন ভেজে তুলে রাখুন। একটি পাত্রে সামান্য হিং জল দিয়ে গুলে রাখুন। গোটা গরম মশলা হালকা থেঁতো করে নিন। বেগুন ভাজার পর কড়াইতে যে সর্ষের তেল রয়েছে, তার মধ্যেই তেজপাতা এবং পিষে রাখা গরম মশলা ফোড়ন দিন। হালকা রং ধরলেই হিঙের মিশ্রণ মেশান। টম্যাটো কুচি, সব গুঁড়োমশলা এবং আদাবাটা দিয়ে ভাল করে নাড়তে থাকুন। তেল ছাড়তে শুরু করলে দই ফেটিয়ে কড়াইতে দিয়ে দিন। দই থেকে তেল ছাড়লে কড়াইতে নুন এবং চিনি দিন। গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা বেগুনগুলি দিয়ে দিন। ঝোল ঘন হয়ে এলে ঘি, জয়িত্রী এবং শাহ জিরে গুঁড়ো উপর থেকে ছড়িয়ে আঁচ থেকে নামিয়ে নিন।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Puja Recipe: ষষ্ঠীতে জমজমাট ধোঁয়া-ওঠা ভাতের সঙ্গে ঠাকুরবাড়ির বেগুন কোরমা, রইল রেসিপি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement