advertisement

গর্ভাবস্থায় ফাটা ঠোঁট, শুকনো ত্বকের সমস্যা? নিরাপদ এই উপাদানগুলো নিশ্চিন্তে ব্যবহার করুন

Last Updated:

Pregnancy dry lips : ত্বক এবং ঠোঁট শুষ্ক হয়ে যেতে পারে। এ থেকে মুক্তি পেতে কয়েকটি উপাদান ব্যবহার করা যেতে পারে।

গর্ভাবস্থায় শরীরে বেশ কিছু পরিবর্তন আসে
গর্ভাবস্থায় শরীরে বেশ কিছু পরিবর্তন আসে
গর্ভাবস্থায় শরীরে বেশ কিছু পরিবর্তন আসে। সকালের দিকে অসুস্থতা, মেজাজ পরিবর্তন, বমি বমি ভাব তো আছেই। এর সঙ্গে দেখা যায় শুষ্ক ত্বক এবং ঠোঁটের সমস্যা। আসলে গর্ভের শিশুর চাহিদা মেটাতে এই সময় শরীরে অতিরিক্ত তরল এবং রক্ত তৈরি হয়, ত্বক প্রসারিত হয়। ফলে এই সব সমস্যাগুলো দেখা দেয়।
এই সময় সাধারণ মহিলাদের তুলনায় গর্ভবতীদের শরীরে ৫০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত রক্ত তৈরি হতে পারে। রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ফলে কিডনিও অতিরিক্ত কাজ করে। যার ফলে ঘন ঘন প্রস্রাব এবং ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেয়। এতেও ত্বক এবং ঠোঁট শুষ্ক হয়ে যেতে পারে। এ থেকে মুক্তি পেতে কয়েকটি উপাদান ব্যবহার করা যেতে পারে।
advertisement
শুধুমাত্র নিরাপদ উপাদান: এক্ষেত্রে লিপবাম নিরাপদ। তবে গর্ভাবস্থায় অবশ্যই কিছু উপাদান এড়িয়ে চলতে হবে। হাইপোঅ্যালার্জেনিক (অ্যালার্জিক রাসায়নিক ছাড়া) এবং সুগন্ধি-মুক্ত লিপ বাম ব্যবহার করাই ভাল। গর্ভাবস্থায় শুষ্ক ঠোঁট পুনরুদ্ধারে সাহায্য করার জন্য কিছু নিরাপদ এবং প্রাকৃতিক উপাদান রয়েছে যা কেনার আগে লিপ বামের লেবেলে দেখে নেওয়া উচিত।
advertisement
আরও পড়ুন : স্বাদ-গঠন একই রকম, হলুদ কুসুমও আছে! নিরামিষাশীদের প্রোটিন জোগাতে ভেগান ডিম একাই একশো!
নারকেল তেল: এটি একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার এবং একটি ইমোলিয়েন্ট যা পাতলা ঠোঁটের ত্বকের মধ্যে আর্দ্রতা আটকে রাখে। এটি ব্যথা উপশমকারী হিসাবেও ব্যবহার করা যেতে পারে। এতে প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা ফাটা ঠোঁটের জন্য অত্যন্ত দরকারি।
advertisement
মোম: মৌচাক থেকে প্রাপ্ত মোম আর্দ্রতা আটকাতে এবং সূক্ষ্ম ত্বককে রক্ষা করার জন্য একটি প্রাচীর তৈরি করে। পাশাপাশি শুষ্ক বাতাস থেকেও ঠোঁটকে রক্ষা করে।
পেট্রোলিয়াম জেলি: আর্দ্রতা হ্রাস রোধ করতে এবং একটি ঘন জলরোধী বাধা তৈরি করতে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যায়। এটি শুষ্ক এবং জ্বালাপোড়া ত্বককেও নিরাময় করে এবং ঠোঁটকে দীর্ঘ সময়ের জন্য আর্দ্র রাখে।
advertisement
আরও পড়ুন :  হলুদ সঠিকভাবে ব্যবহার করলে কেটে যাবে দুর্ভাগ্য, মিলবে টাকা
কোকো বাটার: কোকো বীজ থেকে তৈরি প্রাকৃতিক কোকো বাটার ঠোঁটের জন্য একটি নিরাপদ ময়েশ্চারাইজার। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি ইমোলিয়েন্ট হিসেবে কাজ করে। এটি আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং শুষ্ক ও ফাটা ঠোঁট নিরাময় করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষতিকর প্রক্রিয়াকে ধীর করে দেয়।
advertisement
শিয়া বাটার: প্রায়শই কোকো বাটারের সঙ্গে এটা একত্রে ব্যবহার করা হয়। এই বাটার আদতে একটি প্রাকৃতিক চর্বি যা ঠোঁটের মধ্যে আর্দ্রতা আটকে রাখে। ফলে ঠোঁট থাকে নরম এবং আর্দ্র।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
গর্ভাবস্থায় ফাটা ঠোঁট, শুকনো ত্বকের সমস্যা? নিরাপদ এই উপাদানগুলো নিশ্চিন্তে ব্যবহার করুন
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement