advertisement

Pooja Recipe: পুজোর সান্ধ্য আড্ডায় বানিয়ে ফেলুন ঠাকুরবাড়ির প্রিয় পদ-- ইলিশ ফিরিঙ্গি ফ্রাই, রইল রেসিপি

Last Updated:

ইলিশ ফিরিঙ্গি ফ্রাই ঠাকুরবাড়ির রান্না। খোদ পূর্ণিমা ঠাকুরের রেসিপি! পোশাক-আসাক, কেতা কায়দা থেকে হেঁশেল...ঠাকুরবাড়িতে বরাবরই পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব ছিল। বিদেশি 'ফিশ ফ্রাই'-এর আদলে পূর্ণিমা ঠাকুর বানালেন ইলিশের ফিরিঙ্গি ফ্রাই!

ইলিশ ফিরিঙ্গি ফ্রাই ঠাকুরবাড়ির রান্না। খোদ পূর্ণিমা ঠাকুরের রেসিপি! পোশাক-আসাক, কেতা কায়দা থেকে হেঁশেল…ঠাকুরবাড়িতে বরাবরই পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব ছিল। বিদেশি ‘ফিশ ফ্রাই’-এর আদলে পূর্ণিমা ঠাকুর বানালেন ইলিশের ফিরিঙ্গি ফ্রাই!
সময় লাগে এই ১ ঘণ্টা ১০ মিনিটের মতো। উপকরণও আহামরি কিছু নয়! ৩ জনের জন্য বানাতে লাগবে ৬ টুকরো ইলিশ মাছ, ভাজার জন্য পরিমাণমতো সাজা তেল, ৪ টেবিল পেঁয়াজবাটা, ২ টেবিল চামচ আদাবাটা, ২ টেবিল চামচ রসুনবাটা, স্বাদমতো নুন, গোলমরিচগুঁড়ো, ১ চা চামচ কাঁচালঙ্কাবাটা, ২ কাপ ব্রেডক্রাম, আধ টেবিল চামচ ভিনিগার, ২ টেবিল চামচ ময়দা।
advertisement
এবার, মাছে আদাবাটা, রসুনবাটা, পেঁয়াজবাটা, ভিনিগার, সামান্য নুন আর গোলমরিচগুঁড়ো মাখিয়ে ৪৫ মিনিট ফ্রিজে রেখে দিন। ১ কাপ জলে ময়দা গুলে রাখুন। মাছ ম‍্যারিনেট হয়ে গেলে, ফ্রিজ থেকে বের করে নিন। স্বাভাবিক তাপমাত্রায় এসে গেলে একটি করে মাছ ময়দার মিশ্রণে ডুবিয়ে, ব্রেডক্রামে গড়িয়ে ছাঁকা তেলে ভেজে তুলুন!
advertisement
একে ইলিশ, তায় অমন লোভনীয় রান্না! ঠাকুরবাড়ির সান্ধ্য আসরে, পাতে পড়তে না পড়তেই হাপিস!
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pooja Recipe: পুজোর সান্ধ্য আড্ডায় বানিয়ে ফেলুন ঠাকুরবাড়ির প্রিয় পদ-- ইলিশ ফিরিঙ্গি ফ্রাই, রইল রেসিপি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement