advertisement

Pooja Recipe: সামান্য উপকরণ, তৈরি হবে ঝটপট, নবমীতে জিভে-জল-আনা কাঁচালঙ্কা মুরগি, রইল রেসিপি

Last Updated:

নবমীর দুপরে ঝটপট বানিয়ে ফেলুন পুরনো বংলার এমন এক রেসিপি যা এখনকার সময় প্রায় হারিয়েই গিয়েছে! কাঁচালঙ্কা মুরগি! দেখবেন, সবাই হাত-চেটে খাবে

পুজো মানেই পেটপুজো, তা ঠিক! কিন্তু সারা দিন রান্নাঘরে কাটালে তো চলবে না! এদিকে জমিয়ে লাঞ্চ-ও সারতে হবে! কাজেই নবমীর দুপরে ঝটপট বানিয়ে ফেলুন পুরনো বংলার এমন এক রেসিপি যা এখনকার সময় প্রায় হারিয়েই গিয়েছে! কাঁচালঙ্কা মুরগি! দেখবেন, সবাই হাত-চেটে খাবে!
কাঁচা লঙ্কা মুরগি বানাতে লাগবে ৫০০ গ্রাম মুরগির মাংস, ১ কাপ পেঁয়াজ কুচি, ৩ টেবিল চামচ আদা-রসুন বাটা, ২ টেবিল চামচ কাঁচালঙ্কা বাটা, ৩ টেবিল চামচ ধনেপাতা বাটা, আধ কাপ টক দই, ৭-৮টা গোটা গোলমরিচ, ২টি ছোট এলাচ, ৪টি লবঙ্গ, ১টি দারচিনি, পরিমাণমত সর্ষের তেল, ৩টে কাঁচালঙ্কা, স্বাদমত নুন।
একটি পাত্রে মুরগির মাংস নিয়ে একে একে দই, আদা রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা,ধনেপাতা বাটা, নুন ও সামান্য সর্ষের তেল দিয়ে ভাল করে মেখে ১-২ ঘণ্টা ফ্রিজে রাখুন। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা আর গোলমরিচ ফোঁড়ন দিন। সামান্য নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ হালকা বাদামী হয়ে এলে ম্যরিনেট করা মাংস দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সামান্য জল দিয়ে ষাকা চাপা দিয়ে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে চেরা কাঁচালঙ্কা ও সর্ষের তেল ছড়িয়ে আঁচ থেকে নামিয়ে নিন।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pooja Recipe: সামান্য উপকরণ, তৈরি হবে ঝটপট, নবমীতে জিভে-জল-আনা কাঁচালঙ্কা মুরগি, রইল রেসিপি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement