advertisement

Phuchka Lovers: দুর্মূল্যের বাজারে আজও ১০ টাকায় ১৩ টা ফুচকা, কোথায় মিলছে এই লোভনীয় 'অফার'? পড়ুন

Last Updated:

ফুচকা খেতে ভালবাসেন? তা হলে এই জায়গা আপনার জন্য পারফেক্ট! ১০ টাকায় মিলছে ১৩টা ফুচকা! জেনে নিন ঠিকানা

+
ফুচকা

ফুচকা বিক্রেতা

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বাজারে সবকিছুর দামই আকাশছোঁয়া! দুর্মূল্যের বাজারে ১০ টাকায় বড়জোর মেলে ৪টে ফুচকা। কিন্তু এখনও এমন জায়গা রয়েছে, যেখানে মাত্র ১০ টাকায় মিলছে ১৩ টা ফুচকা। হাবড়ার আয়রা বাজার এলাকার স্থানীয় ফুচকা বিক্রেতা শিবদাস। সকলের কাছে তিনি পরিচিত ‘ফুচকা কাকু’ নামেই। বিকেলের পর থেকেই তাঁর ছোট্ট ফুচকার স্টলে ভিড় জমতে শুরু করে। লম্বা লাইন।
প্রায় ২৫ বছর ধরে ফুচকা ব্যবসার সঙ্গে যুক্ত শিবদাস। নিজেই ফুচকা তৈরি করেন, নিজেই বিক্রি করেন। তাঁর কথায়, অল্প লাভে বেশি বিক্রি, এই নীতিতেই চলছে তাঁর ব্যবসা। ১০ টাকায় ১২টা ফুচকা দেন, আর শেষে খুশি করার জন্য একটা বাড়তি। তাই সেল বেশি হয়, এতে লাভ কিছুটা কম হলেও পুষিয়ে যায়। তিনি আরও জানান, যাঁরা ফুচকা কিনে বিক্রি করেন, তাঁদের পক্ষে এই অতিরিক্ত ফুচকা দেওয়া সম্ভব নয়। কারণ খরচের চাপ বেশি। কিন্তু নিজে সবকিছু সামলানোর ফলে খরচ কিছুটা কম পড়ে, তাই তিনি এই দামে বেশি ফুচকা দিতে পারছেন।
advertisement
স্বাদে ও পরিমাণে সন্তুষ্ট ক্রেতাদের কথায়, এখানে ১০ টাকায় ১৩টা ফুচকা পাওয়া যায়, যা অন্য কোথাও কল্পনাও করা যায় না। তাই দূরদূরান্ত থেকেও এখানে আসে মানুষ। ফুচকার এই জনপ্রিয় স্টল এখন আয়রা বাজারের অন্যতম আকর্ষণ। ফুচকা বিক্রি করেই হাসিমুখে সংসার চালাচ্ছেন ফুচকা কাকু শিবদাস। তাঁর এই ব্যবসায়িক পরিকল্পনাই প্রমাণ করে, সৎ ইচ্ছা ও পরিশ্রম করলে অল্প লাভেও বড় সাফল্য পাওয়া সম্ভব।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Phuchka Lovers: দুর্মূল্যের বাজারে আজও ১০ টাকায় ১৩ টা ফুচকা, কোথায় মিলছে এই লোভনীয় 'অফার'? পড়ুন
Next Article
advertisement
Rajya Abha Election: রাজ্যসভাতেও ‘শূন্য’ হতে চলেছে বামেরা! পশ্চিমবঙ্গ থেকে ৫ আসন খালি, কী পরিকল্পনা তৃণমূলের?
রাজ্যসভাতেও ‘শূন্য’ হতে চলেছে বামেরা! পশ্চিমবঙ্গ থেকে ৫ আসন খালি, কী পরিকল্পনা তৃণমূলের?
  • পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৫টি আসন খালি হচ্ছে

  • আগামী ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচন

  • বামেদের এবার কোনও প্রতিনিধি থাকছে না রাজ্যসভায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement