advertisement

Perseid Meteor Shower : মধ্যরাতের পর থেকে আকাশে অপার্থিব মহাজাগতিক দৃশ্য, এ সুযোগ হারাবেন না

Last Updated:
আকাশে যাঁরা চোখ রাখতে ভালবাসেন, তাঁদের জন্য সুখবর ৷ ১১ থেকে ১৩ অগাস্ট অপেক্ষা করে আছে মহাজাগতিক দৃশ্য ৷
এই তিন দিন ধরে চলবে উল্কাবৃষ্টি ৷ সবেথেকে সেরা উল্কাপাত দেখা যাবে ১২ অগাস্ট, বৃহস্পতিবার ৷ অপার্থিব এই বর্ষণের নেপথ্যে আছে পার্সেইড উল্কা ৷ উত্তর আকাশে পার্সিয়াস নক্ষত্রপুঞ্জ থেকেই জন্ম তার ৷
মহাকাশবিজ্ঞানীদের ধারণা, এই নক্ষত্রপুঞ্জ আসলে দৈত্যাকার ধুমকেতু ১০৯পি সুইফ্ট টাটল-এর ধ্বংসাবশেষ ৷ প্রতি বছর ১৭ থেকে ২৪ অগাস্ট, সময়পর্বে ওই ধুমকেতুর কক্ষপথের কাছ দিয়ে সূর্যকে পরিক্রমণ করে পৃথিবী ৷
advertisement
advertisement
এই সময়পর্বের বেশ কিছু আগে থেকেই পৃথিবীর বায়ুমণ্ডলে ওই ধুমকেতুর বিভিন্ন অংশ প্রবেশ করতে থাকে ৷ তাদের গতিবেগ থাকে ঘণ্টায় প্রায় ১ লক্ষ ৩০ হাজার মাইল অথবা প্রতি সেকেন্ডে ৩৭ মাইল ৷
উত্তর ও উত্তর পূর্ব আকাশ জুড়ে দেখা যাবে উল্কাগুলি ৷ সুইফ্ট টার্টলের ফেলে যাওয়া ছোট ছোট টুকরো পৃথিবীর আকর্ষণে ছুটে আসে ৷ বায়ুমণ্ডলের সঙ্গে প্রচণ্ড ঘর্ষণে তারা জ্বলে ওঠে ৷ সেগুলোই আমাদের কাছে উল্কা ৷
advertisement
উত্তর গোলার্ধ থেকে এই উল্কাবর্ষণ খুব ভাল করে দেখা যায় ৷ আবহাওয়া পরিষ্কার থাকলে ভারত থেকেও এই উল্কাপাত পরিষ্কার দেখতে পাওয়া যাবে ৷ তবে শহরাঞ্চল থেকে নয়, দেখার জন্য যেতে হবে দূষণমুক্ত অঞ্চলে ৷
আকাশ মেঘমুক্ত থাকলে মাঝরাত থেকে ভোর অবধি খালি চোখেই উল্কাবৃষ্টি দেখা যাবে ৷ তবে সেরা সময় হল ১২ অগাস্ট মধ্যরাতের পর থেকে কাকভোরে, যাকে বলা হয় ব্রাহ্মমুহূর্ত ৷ চারপাশে অন্ধকার যত নিকষ তত ভাল দেখা যাবে উল্কাবৃষ্টি ৷
advertisement
কোনও কারণে আকাশে উল্কাদর্শন মিস করলে চিন্তা করার কিছু নেই ৷ দেখে নিতে পারেন নাসা-র দেওয়া https://go.nasa.gov/3lVdz5g লিঙ্কে ক্লিক করেও ৷ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার ফেসবুক পেজে দেওয়া https://www.facebook.com/NasaMeteorWatch/ লিঙ্কেও দেখতে পারেন এই মহাজাগতিক বর্ষণ ৷  (ছবি সৌজন্য--নাসা )
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Perseid Meteor Shower : মধ্যরাতের পর থেকে আকাশে অপার্থিব মহাজাগতিক দৃশ্য, এ সুযোগ হারাবেন না
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement