advertisement

Palm Candy : সর্দিকাশির সঙ্গে জব্দ হয় অ্যানিমিয়া ও মাউথ আলসারও,বাচ্চাকে তালমিছরি খাওয়াতে ভুলবেন না

Last Updated:

এই প্রজন্মের শিশুরা তালমিছরির (Palm Candy) স্বাদ কতটা পেয়েছে, সেটা প্রশ্নের বিষয়

এক সময় বাঙালি বাড়ির শেল্ফে কাচের বোতলভর্তি তালমিছরি (Palm Candy or Talamichari ) থাকবেই থাকবে ৷ কাচ থেকে বোতল প্লাস্টিকের হয়েছে ৷ বাঙালি ‘ভেতো’ থেকে আন্তর্জাতিক হয়েছে ৷ তালমিছরির প্রাসঙ্গিকতা কিন্তু কমেনি একচুলও ৷
এই প্রজন্মের শিশুরা তালমিছরির (Palm Candy) স্বাদ কতটা পেয়েছে, সেটা প্রশ্নের বিষয় ৷ কিন্তু ফাস্টফুড শাসিত প্রজন্মের কাছে তালমিছরি খুবই গুরুত্বপূর্ণ ৷ তার আগে জেনে নিই তালমিছরির প্রস্তুতপ্রণালী ৷
তালগাছের রস থেকে তৈরি হয় এই মিছরি ৷ তালরসকে নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট পদ্ধতিতে জ্বাল দিয়ে, তার পর জমিয়ে মিছরি তৈরি করা হয় ৷ কোনও রাসায়নিক মেশে না বলে একে বলা হয় ‘ন্যাচারাল শুগার’ (Natural Sugar) ৷ চিনির তুলনায় এতে শর্করার পরিমাণও কম ৷ আনপ্রসেসড ফুড বলে তালমিছরি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ৷
advertisement
advertisement
আগে বাচ্চাদের ঠান্ডা লাগলে ওষুধ দেওয়ার বদলে খাওয়ানো হত তালমিছরি ৷ সর্দিকাশি উপশমের পাশাপাশি শ্লেষ্মাকে নরম করে ৷ পুরনো জমে যাওয়া শ্লেষ্মাকে বার করে আনে ৷ তালমিছরির সঙ্গে গোলমরিচ ও ঘি-এর মিশ্রণ গলা খুসখুসানি সারিয়ে দেয় ৷
অনেকেই জানেন না তালমিছরি অ্যানিমিয়া বা রক্তাল্পতাতেও খুব উপকারী ৷ তালমিছরিতে থাকা আয়রন রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বজায় রাখতে সাহায্য করে ৷
advertisement
দৃষ্টিশক্তি বাড়াতে ঈষদুষ্ণ দুধের সঙ্গে তালমিছরি মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় ৷ ক্যালসিয়াম ও পটাশিয়ামে ভরপুর তালমিছরি হাড় ও দাঁত মজবুত করে ৷
পেটের গণ্ডগোলের জন্যও দেওয়া হয় তালমিছরি ৷ কোষ্ঠকাঠিন্য নিবারণেও তালমিছরি ফলপ্রসূ ৷ তীব্র গরমের প্রকোপ থেকে বাঁচতে তালমিছরির পানা খেতে বলা হয় ৷ চটজলদি শরীরকে শীতল করে তালের রস জমানো মিছরি ৷
advertisement
অনেক বাচ্চাই মাউথ আলসারে কষ্ট পায় ৷ এলাচ আর তালমিছরি গুঁড়ো করে লাগিয়ে দিন ক্ষতস্থানে ৷ যন্ত্রণা থেকে আরাম পাবে ৷ কমে যাবে আলসারও ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Palm Candy : সর্দিকাশির সঙ্গে জব্দ হয় অ্যানিমিয়া ও মাউথ আলসারও,বাচ্চাকে তালমিছরি খাওয়াতে ভুলবেন না
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement