advertisement

Health Guidelines for Children: ‘সাধারণ সর্দিকাশিতেও বাচ্চার সামনে মাস্ক পরে থাকুন’, মত শিশুরোগ বিশেষজ্ঞর

Last Updated:

সংক্রমণের তীব্রতা কম হলেও এ বার করোনা ভাইরাসের প্রকোপ যেন বিধ্বংসী৷ কীভাবে সুস্থ রাখবেন আপনার বাচ্চাকে? উদ্বেগ না করে সতর্কতার পরামর্শ দিলেন শিশুরোগ বিশেষজ্ঞ সুমন্ত ভট্টাচার্য৷ নিউজ18 বাংলার হয়ে কথা বললেন অর্পিতা রায়চৌধুরী

নিউক্লিয়ার ফ্যামিলি বা একান্নবর্তী পরিবার, এখন তো ঘরে ঘরে জ্বর৷ বাড়িতে এক জনের হলে বাকি সকলের হচ্ছে৷ এটা কি প্রতি বছরের মতোই শীতের স্বাভাবিক ছবি? নাকি এ বার সংক্রমণের হার অনেক বেশি?
দেখুন, শীতকালে আবহাওয়া পরিবর্তনের সময় মরশুমি অসুখ (seasonal disease) প্রতি বছরই কমবেশি হয়৷ এ সময় মানিয়ে নিতে অনেকেরই সমস্যা হয়৷ এ বছর ছবিটা অবশ্য আলাদা৷ এর কারণ হতে পারে গত প্রায় দু’ বছর আমরা করোনা ভাইরাস (coronavirus) নিয়ে স্ট্রাগল করছি৷ তার একটা প্রভাব থাকতে পারে৷ তাছাড়া ভাইরাল ইনফেকশনে খুব মিউটেশন হয়-অ্যান্টিজেনিক শিফ্ট, অ্যান্টিজেনিক ড্রিফ্ট৷ যেটা ব্যাকটেরিয়াল ইনফেকশনে হয় না৷ সেক্ষেত্রে ব্যাকটেরিয়াল ইনফেকশনে (bacterial infection) আমরা সংক্রমণের ধরণ বা তীব্রতা হয়তো আগে থেকেই আঁচ করতে পারি৷
advertisement
আর ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে?
advertisement
ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে অনেক বেশি মিউটেশন (mutation of virus) পর্যায় চলে৷ ফলে এক বছরের থেকে অন্য বছরে সংক্রমণের তীব্রতা, ধরন বা কত ঘন ঘন সংক্রমণ হচ্ছে-সেটা পাল্টে যায়৷ আমার মনে হয় সেই পরিবর্তনের ফলে এ বার ইনফেক্টিভিটি রেট অনেক বেড়ে গিয়েছে৷ সংক্রমণ অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে৷
advertisement
এই পরিস্থিতিতে বাচ্চাদের কীভাবে ভাল রাখব? আগে আমরা বলতাম স্কুল থেকে সংক্রমিত হয়ে ফিরেছে৷ কিন্তু এখন তো দু’ বছর হতে চলল অষ্টম শ্রেণী পর্যন্ত বাচ্চারা ঘরবন্দি৷ ঘরে বসে থেকেই জ্বরে আক্রান্ত হচ্ছে৷ কীভাবে ওদের ভাল রাখব?
এখন আমাদের মূল করণীয় হল, সংক্রমণ থেকে বাচ্চাদের দূরে রাখা৷ বাড়িতে বড়রা সংক্রমিত হলে তাঁরা বাচ্চাদের থেকে দূরে থাকুন৷ হাঁচি বা কাশির সময় রুমালে মুখ ঢেকে রাখুন৷ খুব ভাল হয় সংক্রমণের পরে যদি বাড়িতেও বড়রা মাস্ক পরে থাকতে পারেন৷ কোভিড পজিটিভ কিনা, সেটা জানার আগে থেকেই সর্দিকাশি হলে বাচ্চার সামনে মাস্ক পরুন৷ বাচ্চার যিনি মূল কেয়ার গিভার, তিনি যেন সংক্রমিত না হন, সেদিকে খেয়াল রাখতে হবে (guidelines for keeping children healthy)৷
advertisement
আরও পড়ুন : আপনার সন্তান ১৫-১৮ বছর বয়সি? জেনে নিন টিকা নেওয়ার জন্য কী কী করতে হবে
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য বাচ্চাদের ডায়েট কীরকম হবে?
বাইরের খাবার একদমই নয়৷ বাড়িতে তৈরি কম মশলার খাবার বাচ্চাকে দিন৷ ডায়েটে রাখুন জিঙ্ক, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন ডি৷ বাচ্চা যেন দুধ খায় রোজ৷ মরশুমি শাকসব্জির মধ্যে দিন গাজর, পেঁপে, বিনস, পালংশাক এবং প্রচুর কমলালেবু ও মুসম্বি৷ খুব ভাল হয় যদি সকালে ছোট কয়েক টুকরো আমলকি খেতে পারে (immunity power)৷
advertisement
প্রথম থেকেই একটা ধারণা তৈরি হয়েছিল যে তৃতীয় তরঙ্গে নাকি বাচ্চারা বেশি করোনা আক্রান্ত হবে৷ এখন ওমিক্রনের দাপটে কি ওই একই কথা বলা যাবে?
এই ভাইরাসের এত ঘন ঘন চরিত্রবদল হচ্ছে যে আগে থেকে কোনও কিছুই অনুমান করা অনুচিত৷ করোনার প্রথম দিকে কিন্তু আমরা দেখেছি বাচ্চাদের আক্রান্ত হওয়ার হার কম৷ কারণ ‘এ টি রিসেপ্টর’ যা দিয়ে মূলত করোনা ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে, সেটি বাচ্চাদের ক্ষেত্রে কম৷ বড়দের বেশি৷ তবে গত দু’ সপ্তাহ ধরে কিন্তু বাচ্চাদের মধ্যে আক্রান্ত হওয়ার প্রবণতা সত্যি বেশি৷ হয়তো সংক্রমণের তীব্রতা কম, কিন্তু হার অনেক বেশি৷
advertisement
প্যারাসিটামল ছাড়া অন্য কোনও ওষুধ দেবেন না নিজের থেকে৷ প্রচুর জল খাওয়ান৷ স্বাস্থ্যকর খাবার দিন৷ এভাবে দু’দিন দেখুন৷ তার পরও জ্বর ও অন্যান্য উপসর্গ না কমলে বা পরিস্থিতি আরও খারাপ হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন৷ তবে এটা ১০-১২ বছর বয়সি বাচ্চাদের ক্ষেত্রে৷ সদ্যোজাতদের বা ১০ বছরের কম বাচ্চার ক্ষেত্রে কিন্তু অপেক্ষা করবেন না৷ জ্বর এলেই চিকিৎসকের পরামর্শ নিন৷
advertisement
বাচ্চাদের ক্ষেত্রে কোন কোন উপসর্গ উদ্বেগজনক?
যদি জ্বর বেশি আসে বা প্যারাসিটামল দিয়েও জ্বর না কমে তাহলে চিকিৎসকের কাছে যান৷ সেইসঙ্গে অতিরিক্ত ঘাম, ত্বকে সংক্রমণ, ডিহাইড্রেশন, প্রস্রাব কমে যাওয়া-এই উপসর্গগুলি দেখলে সতর্ক হোন৷ এটা এমন একটা সময় অনেক রকম ভাইরাল ইনফেকশন চলছে৷ ডেঙ্গুর প্রকোপও কিন্তু এখনও রয়েছে৷ ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু এমনকি কোভিডের উপসর্গও কিন্তু কমবেশি একইরকম৷
এ বার সাঙ্ঘাতিক গায়ে হাত পায়ে যন্ত্রণা হচ্ছে৷ যেন ত্বকের উপর হাত রাখলেও ব্যথা করছে৷ ১০-১২ বছর বয়সি বাচ্চারা এরকম উপসর্গ নিজেরাই মুখে বলছে৷
শীতকালে বা জ্বরের সময় বাচ্চাদের স্নান করানো নিয়ে আমাদের সব সময়ই দ্বন্দ্ব চলে৷ স্নান কি করানো উচিত?
অবশ্যই উচিত৷ ঈষদুষ্ণ জলে স্নান করান৷ জ্বর বেশি হলেও আমরা স্পঞ্জিং-এর কথা বলি৷ খুব সমস্যা না হলে শীতে স্নান করানোতে কোনও অসুবিধে নেই৷
সদ্যোজাত বাচ্চাদের কীভাবে ভাল রাখব? তারা তো মুখে কিছু বলতেও পারবে না৷
সাধারণত সদ্যোজাত শিশুর সবথেকে কাছে থাকেন তার মা৷ তাই মাকে সবার আগে সতর্ক হতে হবে৷ মা যদি করোনা সংক্রমিত হন, স্তন্যপান করানোর ক্ষেত্রে বিধিনিষেধ এখনও অবধি গাইডলাইনে নেই৷ তবে হাত ধুয়ে, পাতলা কাপড়ে শিশুকে ঢেকে তবেই স্তন্যপান করাবেন৷ মা সংক্রমিত হলে অবশ্যই মাস্ক পরবেন৷ কোভিড পজিটিভ না হয়ে সাধারণ সর্দিকাশি হলেও মাস্ক পরতে হবে৷ তার পরও শিশুর সংক্রমণ হলে অবিলম্বে চিকিৎসকের কাছে নিয়ে যান৷
নতুন যাঁরা মা হয়েছেন তাঁরা টিকা নেবেন তো?
অবশ্যই৷ যাঁরা স্তন্যপান করাচ্ছেন তাঁরা কোভিড টিকা নিতে পারেন৷ অন্তঃসত্ত্বারাও এই টিকা নিন৷ আপনার সন্তানের কথা ভেবে৷
১৫ থেকে ১৮ বছর বয়স অবধি বাচ্চাদের টিকা দেওয়া নিয়েও কোনও দ্বিধা করব না তো?
কোনও দ্বিধা নয়৷ টিকার গুরুত্ব আমরা বুঝেছি কোভিড পর্বে৷ বাচ্চাদের টিকা দেওয়ান৷ টিকা দেওয়ার পর হয়তো সামান্য জ্বর বা অন্য উপসর্গ আসতে পারে৷ তাতে চিন্তার কিছু নেই৷ আর সিনিয়র সিটিজেনরাও বুস্টার ডোজ নিন৷ একইসঙ্গে বলব ফ্লু ভ্যাকসিনের কথা৷ ৬ মাসের বেশি বয়স থেকে শুরু করে যে কেউ এই টিকা নিতে পারেন৷ বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই৷ চিকিৎসকের পরামর্শ নিয়ে ফ্লুয়ের টিকা নিতে পারেন৷ দেখা গিয়েছে, ফ্লুয়ের টিকা কোভিডের পূর্ববর্তী ভ্যারিয়্যান্টের বিরুদ্ধে ২০ শতাংশ থেকে ২৫ শতাংশ অবধি প্রতিরোধ শক্তি গড়ে তোলে৷ তবে ওমিক্রন ভ্যারিয়্যান্টের ক্ষেত্রে এর দক্ষতা এখনও প্রমাণিত নয়৷
ভ্যাকসিন নিলেও তো কোভিডিবিধি অত্যাবশ্যক?
এটাই সবথেকে গুরুত্বপূর্ণ৷ মনে রাখুন, ভ্যাকসিন কোনও ওষুধ বা চিকিৎসা নয়৷ এটা আপনাকে লড়াই করার শক্তি দেবে৷ হয়তো ভ্যাকসিনের প্রভাবেই তৃতীয় ঢেউয়ের উপসর্গ মৃদু হয়ে দেখা দিল৷ তাই ভ্যাকসিন নিন এবং কোভিডবিধি মেনে চলুন৷ লাস্ট বাট নট দ্য লিস্ট, আতঙ্ক না করে সতর্ক থাকুন৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Guidelines for Children: ‘সাধারণ সর্দিকাশিতেও বাচ্চার সামনে মাস্ক পরে থাকুন’, মত শিশুরোগ বিশেষজ্ঞর
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement