advertisement

Optical Illusion Personality Test: কেউ মিথ্যে বললেই আপনি ধরে ফেলেন? নাকি কিছুই না বুঝে দিবাস্বপ্ন দেখেন? এই ছবির দিকে একবার তাকালেই বুঝবেন

Last Updated:

Optical Illusion Personality Test: সেরকমই একটি ছবিতে দেখা যাচ্ছে কালো মাছের অবয়ব৷ কারওর কাছে সেটা প্রথম দর্শনে মাছ৷ আবার কারওর কাছে প্রথম দেখায় ধরা পড়ছে বিড়াল৷ কে কোনটা দেখছে, তার উপরই নির্ভর করছে তার মনের হদিশ৷

কে কোনটা দেখছে, তার উপরই নির্ভর করছে তার মনের হদিশ
কে কোনটা দেখছে, তার উপরই নির্ভর করছে তার মনের হদিশ
সোশ্যাল মিডিয়ায় এখন অপটিক্যাল ইলিউশন অত্যন্ত বেশ জনপ্রিয়৷ অনেকেই ধাঁধাঁ হেঁয়ালি খামখেয়ালির গোলকধাঁধায় মাথা খাটাতে ভালবাসেন৷ মনোবিদরা বলেন এই ধরনের ছবি চর্চা করে ঝালিয়ে নেওয়া যায় নিজের বুদ্ধির দৌড় বা আই কিউ মাত্রা৷ আবার কোনও কোনও ছবিতে বোঝা যায় আপনার মানসিকতা মনের অন্দরমহলের ছবি৷
মাঝে মাঝে এই দুই ধরনের ছবি ভাইরাল হতেও সময় নেয় না৷ সেরকমই একটি ছবিতে দেখা যাচ্ছে কালো মাছের অবয়ব৷ কারওর কাছে সেটা প্রথম দর্শনে মাছ৷ আবার কারওর কাছে প্রথম দেখায় ধরা পড়ছে বিড়াল৷ কে কোনটা দেখছে, তার উপরই নির্ভর করছে তার মনের হদিশ৷
প্রথম দর্শনে বিড়াল দেখলে
advertisement
ছবির দিকে প্রথম তাকিয়ে যদি বিড়াল দেখতে পান তাহলে জানবেন আপনি একজন বিচ্ছিন্ন এবং একরোখা ব্যক্তি৷ ধৈর্য আপনার সহজাত নয়৷ পরিস্থিতি কঠিন হয়ে গেলে আপনি সহজেই হাল ছেড়ে দেন৷ তা সত্ত্বেও আপনি কোমল হৃদয়ের৷ কেউ বিপদে পড়লে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন৷ নিজের অসুবিধে তুচ্ছ করে৷ আপনি সহজেই অন্যদের ক্ষমা করে দেন৷ নিঃশর্তভাবে কেউ ক্ষমা চাইলে আপনার হৃদয় নরম হয়ে যায়৷
advertisement
প্রথম বার মাছ দেখলে আপনি সহজেই অন্যদের বলা মিথ্যে ধরে ফেলেন৷ কিন্তু তাদের সঙ্গে বাকবিতণ্ডায় যান না৷ পরিবর্তে আপনি মিথ্যেবাদীদের থেকে দূরত্ব বজায় রাখেন৷ নিজের মনের আবেগ প্রকাশ করতে আপনি দ্বিধা করেন৷ দুঃখ ও রাগের অনুভূতিও গোপন করে রাখেন৷ প্রায়ই আপনি দিবাস্বপ্ন দেখেন৷ যে আপনাকে এবং আপনার মনের জটিলতাকে বোঝে তার জন্য আপনার হৃদয়ের দ্বার সব সময় খোলা৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Optical Illusion Personality Test: কেউ মিথ্যে বললেই আপনি ধরে ফেলেন? নাকি কিছুই না বুঝে দিবাস্বপ্ন দেখেন? এই ছবির দিকে একবার তাকালেই বুঝবেন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement