advertisement

One Day Trip: ছুটির দিনে শান্তির খোঁজ? অল্প খরচে একদিনের ট্যুর! কলকাতা থেকে এক ট্রেনেই পৌঁছে যান ‘মিনি ডুয়ার্স’

Last Updated:

One Day Trip: ভিড় আর কোলাহল ছেড়ে প্রকৃতির খোঁজে যেতে চান? সবুজ প্রকৃতি আর নিস্তব্ধতার স্বাদ নিতে আজই ঘুরে আসুন এই অফবিট জায়গা থেকে

+
দক্ষিণবঙ্গের

দক্ষিণবঙ্গের ডুয়ার্সে মানুষের উপস্থিতি বাড়ছে প্রাকৃতিক সৌন্দর্যের টানে

হাওড়া, রাকেশ মাইতি:  দক্ষিণবঙ্গের ডুয়ার্সে আগ্রহ বাড়ছে মানুষের! জনপ্রিয়তায় জেলা ছাড়িয়ে আরও দূর পরিচিতি পেয়েছে এই স্থান। শীতের শেষেও ডুয়ার্সের প্রকৃতি অনুভব করতে ভিড় জমাচ্ছে মানুষের। গত কয়েক বছরে দক্ষিণবঙ্গের এই স্থান জনপ্রিয়তা দারুন। শুধু নামেই সার নয়, দক্ষিণ বঙ্গ হলেও এখানকার প্রকৃতি অনেকটা মিলিয়ে দেয় ডুয়ার্সের সঙ্গে। যে কারণে হাওড়া জেলা সহ বিভিন্ন স্থান থেকে প্রকৃতিপ্রেমী মানুষ এখানে ছুটে আসে। সবুজ প্রকৃতি আর নিস্তব্ধতা বেশি করে মানুষকে আকৃষ্ট করে এখানে। আসলে এটি একটি রেলস্টেশন, হাওড়া স্টেশন থেকে খুব কাছে। হাওড়া-আমতা শাখার ঝালুয়ারবেড় রেল স্টেশন।
ব্যস্ত আর জঞ্জালের শহর বলা হয় হাওড়া শহর’কে। স্বাভাবিকভাবে, হাওড়াতে এমন প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ যা শহরবাসীর আরও পছন্দের। প্রতিদিনই মানুষ এসে হাজির হচ্ছে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। আর ছুটির দিনগুলিতে আরও বেশি মানুষের উপস্থিতি। হাওড়া কলকাতা ও পার্শ্ববর্তী জেলা থেকেও মানুষ আসেন। ‌
আরও পড়ুন: ১২ বছর পর বোটানিক্যাল গার্ডেনে পুষ্প প্রদর্শনী! অর্কিড, চন্দ্রমল্লিকা, ডালিয়া আরও কত কী, রঙিন উদ্ভিদ উদ্যানের ক্যানভাস, দেখুন ঝলক
হাওড়া-আমতা সড়ক থেকে সরু গ্রামীণ রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই গন্তব্যে পৌঁছন । চোখে পড়বে রেল লাইনের দুই ধার জুড়ে বড় বড় গাছ খোলা আকাশের নিচে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। শিরীষ ছাতিম অশ্বত্থ বাঁশ সহ নানা গাছ স্টেশনকে যেন বুক দিয়ে আগলে রেখেছে। স্টেশন থেকে যেদিকেই তাকানো যাবে সেদিকেই সবুজ আর সবুজ, সেই সবুজের বেড়াজাল পার হলেই চাষের জমি। আরও খানিকটা এগিয়ে গেলে জনবসতি। এমন প্রকৃতি জেলায় প্রায় অদ্বিতীয়। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে মানুষ হাজির হচ্ছে। সেই সঙ্গে স্থানীয় মানুষও এখানে সময় কাটাতে হাজির হন।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘হাওড়া ব্রিজ’ তৈরিতে কত টন ‘ইস্পাত’ লেগেছিল জানেন? চমকে দেবে ‘উত্তর’!
স্থানীয়দের কথায়, বহু মানুষের উপস্থিতি এখানে। গত কয়েক বছরে যত প্রচার হয়েছে, ততো বেশি মানুষের উপস্থিতি বেড়েছে দক্ষিণের এই ডুয়ার্সে। যদিও ডুয়ার্স নয় তবে এখানকার প্রকৃতি অনেকটা ডুয়ার্সের সঙ্গে মিল রয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
One Day Trip: ছুটির দিনে শান্তির খোঁজ? অল্প খরচে একদিনের ট্যুর! কলকাতা থেকে এক ট্রেনেই পৌঁছে যান ‘মিনি ডুয়ার্স’
Next Article
advertisement
Paschim Midnapore News: ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
  • ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র। ফিরলেন নতুন বউ নিয়ে।

  • গোপন কথা ছড়িয়ে পড়ে এলাকায়৷ শুরু জোর শোরগোল।

  • আনন্দের সঙ্গে নয়, দুঃখের সঙ্গেই হয়েছে বিয়ের অনুষ্ঠান৷ বলছে পরিবার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement