advertisement

Menstrual Hygiene Day: নারীর মৌলিক অধিকারের ভিত্তি স্থাপন, ঋতুকালীন স্বাস্থ্যসচেতনতার উদ্যোগে অনন্য নজির

Last Updated:

Menstrual hygiene day: এই মুহূর্তে ভারতে মোট মহিলা জনসংখ্যার খুব কম শতাংশের কাছেই স্যানিটারি ন্যাপকিনের অ্যাকসেস রয়েছে।

#কলকাতা: সম্প্রতি Niine Hygiene and Personal Care-এ পালিত হতে চলেছে মেনস্ট্রুয়াল হাইজিন ডে। এই লক্ষ্যে ইতিমধ্যেই ২.৫ লক্ষ মেয়ের মধ্যে ঋতুচক্র সংক্রান্ত স্বাস্থ্য সচেতনতা তৈরিতে সফল ভাবে কাজ করেছে NIINE। আমাদের দেশে মহিলারা এখনও স্বাস্থ্য সম্পর্কে খুব একটা সচেতন হয়ে ওঠেননি। বিভিন্ন এনজিও, বেসরকারি স্বাস্থ্যশিবিরের সম্মিলিত প্রচেষ্টায় কিছুটা সফলতা মিললেও সুস্বাস্থ্যের অধিকারী নারী জনসংখ্যার পরিমাণ এদেশে খুবই কম। এই মুহূর্তে ভারতে মোট মহিলা জনসংখ্যার খুব কম শতাংশের কাছেই স্যানিটারি ন্যাপকিনের অ্যাকসেস রয়েছে। চমকে দেওয়ার মতো তথ্য হলেও দেশের বেশির ভাগ মহিলারা এখনও তাঁদের ঋতুচক্রের সময়ে পুরনো কাপড় ব্যবহার করতে বাধ্য হন ৷
২৮ মে, ২০২২ মেনস্ট্রুয়াল হাইজিন দিবসের (Menstrual Hygiene Day) অংশ হিসাবে Niine এই উদযাপনের কথা প্রকাশ্যে এনেছে। ওই একই দিনে Niine তাদের ৫ম প্রতিষ্ঠা দিবসও পালন করবে বলে জানা গিয়েছে। Niine Hygiene and Personal Care-এর সচেতনতা ও প্রচেষ্টায় মাত্র এক মাসের ব্যবধানে ৮টি রাজ্যে ২.৫ লক্ষেরও বেশি মহিলাকে স্যানিটারি প্যাড বিতরণ করা হয়েছে। কেয়ার সেন্টারের সূচনাতেই এই কোম্পানিটি ৭.৫ লক্ষেরও বেশি মহিলার কাছে নিরাপদ ঋতুচক্রকালীন স্বাস্থ্যবিধি অ্যাকসেসের সুযোগ করে দিয়েছে।
advertisement
advertisement
প্রিমিয়াম কোয়ালিটির স্যানিটারি ন্যাপকিন এবং বেবি ডায়াপার তৈরির এই কোম্পানিটি অন্যান্য বাজারচলতি কোম্পানির তুলনায় ইতিমধ্যেই নিজেদের বিশেষত্ব স্থাপন করে ফেলেছে। সাশ্রয়ী মূল্যের স্যানিটারি ন্যাপকিন এবং বেবি ডায়াপার তৈরি মাধ্যমে Niine Hygiene and Personal Care দেশের এক বৃহৎ সংখ্যার মহিলাদের নিরাপত্তা প্রদান করে চলেছে।
advertisement
বর্তমানে এই কেয়ার সেন্টার নিয়মিতভাবে স্কুল এবং কলেজে ওয়ার্কশপ পরিচালনা করছে, যার মূল উদ্দেশ্যই হল আমাদের সমাজ থেকে ঋতুচক্র সংক্রান্ত ট্যাবু দূর করা, সচেতনতা বৃদ্ধি করা এবং অল্পবয়সী মেয়ে ও অন্য নারীদের নিরাপত্তা দান করা। এছাড়াও Niine তাদের মেনস্ট্রুয়াল ওয়ার্কশপের মাধ্যমে সমাজের বিপরীত লিঙ্গের মানুষকেও এ কাজে এগিয়ে আসার জন্য উৎসাহিত করে চলেছে।
advertisement
Niine-এর প্রতিষ্ঠাতা অমর তুলসিয়ানের (Amar Tulsiyan) কথায়, ‘এত অল্প সময়ে ২.৫ লক্ষ মেয়ের কাছে পৌঁছানো আমাদের কাছে সহজ হত না। শুধুমাত্র আমাদের সহকর্মীদের একান্ত প্রচেষ্টা, সহযোগিতা ও কঠোর পরিশ্রমের কারণেই এটা সফল হয়েছে। আমাদের টিম বিভিন্ন সময়ে প্রয়োজনীয় ওয়ার্কশপ পরিচালনা করে মহিলাদের সাশ্রয়ী মূল্যের স্যানিটারি ন্যাপকিনের অ্যাকসেস প্রদান করেছে। আমরা অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আগামী দিনে আমাদের কার্যক্ষমতাকে আরও বেশি সংখ্যার মহিলাদের কাছে প্রসারিত করে দেওয়া যায়। আমরা সমাজে এমন এক পরিবর্তন আনতে বদ্ধপরিকর যেখানে ঋতুচক্রকালীন স্বাস্থ্যবিধি প্রতিটি মহিলার কাছে মৌলিক অধিকার হয়ে উঠবে।”
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Menstrual Hygiene Day: নারীর মৌলিক অধিকারের ভিত্তি স্থাপন, ঋতুকালীন স্বাস্থ্যসচেতনতার উদ্যোগে অনন্য নজির
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement