advertisement

Moong Dal in skin care: ব্রণ থেকে রোদের কালো ছোপ—ত্বকের যে কোনও সমস্যার সমাধান লুকিয়ে মুগ ডালে

Last Updated:

Moong Dal in skin care: কাঁচা মুগ ডালের গুণে শীতকালে ত্বক থাকে সমস্যামুক্ত

বর্ষার আমেজে খিচুড়ি বা বিয়েবাড়িতে মাছের মাথা দিয়ে স্বর্গীয় স্বাদ-মুগ ডাল (Moong Dal) মানেই বাঙালি রসনায় স্বাদবাহার৷ কিন্তু জানেন কি ত্বকচর্চাতেও কাঁচা মুগ ডাল খুবই উপকারী৷ স্ক্রাবিং থেকে হাইড্রেটিং, ত্বকের বিভিন্ন সমস্যায় কার্যকর মুগ ডালের প্রলেপ৷ ত্বকের বাড়িতে তেল শুষে নিয়ে একে পরিষ্কার করে মুগ ডাল৷ তাই তৈলাক্ত ত্বকের জন্য এই ডাল প্রয়োজনীয়৷ এই ডালের ভিটামিন ত্বকের ঔজ্বল্য বাড়িয়ে তোলে৷ তাছাড়া ভিতর থেকে ত্বককে স্বাস্থ্যকরও রাখে মুগ ডাল৷ কাঁচা মুগ ডালের গুণে শীতকালে ত্বক থাকে সমস্যামুক্ত৷ নানাভাবে ত্বকের যত্নে সামিল করতে পারেন মুগ ডালকে (Moong Dal in skin care)-
ত্বক পরিষ্কার বা ক্লেঞ্জিং-এর ক্ষেত্রে ব্যবহার করুন মুগ ডাল৷ মুগ ডালের গুণে ত্বকের এক্সফোলিয়েশন প্রক্রিয়া বজায় থাকে৷
রোমকূপের গভীরে ঢুকে পরিষ্কার করে মুগ ডাল৷ মুগডালের গুঁড়োর সঙ্গে গোলাপজল এবং পেয়ারাপাতা মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন৷ তার পর মুখে বেশ কিছু ক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন ঈষদুষ্ণ জলে৷
advertisement
আরও পড়ুন : তেল মাখুন নিয়ম মেনে, নয়তো হিতে বিপরীত হয়ে চুলের দফারফা অনিবার্য
গ্রিন টি-র সঙ্গে মুগডালের গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করুন৷ এ বার ওই প্যাক মুখে লাগিয়ে অপেক্ষা করুন৷ তার পর ধুয়ে ফেলুন ঈষদুষ্ণ জলে৷ ত্বকের সানট্যান দূর করবে এই ফেসপ্যাক৷
advertisement
আরও পড়ুন : চুল পড়া কমছেই না? এই কারণগুলি দায়ী নয় তো?
মুগ ডালের ব্যবহার ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না৷ কারণ মুগ ডালের গুণে ত্বকে কোলাজেন ও ইলাস্টিন উৎপাদন ঠিক থাকে৷ মুগ ডালের গুঁড়োর সঙ্গে মধু মেশান৷ এতে দিন ঈষদুষ্ণ জল৷ মুখে লাগিয়ে অপেক্ষা করুন৷ ফেসপ্যাক শুকিয়ে গেলে ধুয়ে নিন জল দিয়ে৷
advertisement
আরও পড়ুন : স্বাদ ও উপকারিতায় জুড়িহীন, শীতে ভাল থাকতে খেতেই হবে এই পাঁচটি খাবার
মুগ ডালের গুঁড়োতে সামান্য সর্ষের তেল দিয়ে ফেসপ্যাক তৈরি করুন৷ এই ফেসপ্যাক শীতকালের জন্য আদর্শ৷ মুখে লাগিয়ে অপেক্ষা করুন৷ শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন জলে৷ এতে শীতেও ত্বকের কাছে পৌঁছবে না রুক্ষতা৷ ত্বক থাকবে ঝলমলে ও আর্দ্র৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Moong Dal in skin care: ব্রণ থেকে রোদের কালো ছোপ—ত্বকের যে কোনও সমস্যার সমাধান লুকিয়ে মুগ ডালে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement