advertisement

মিস ইন্ডিয়া ফাইনালের পথে কলকাতার ১৪

Last Updated:

যে সমস্ত প্রতিযোগীরা কলকাতার ফাইনাল পর্বে জায়গা পেলেন, তাঁরা হলেন- অনিন্দিতা দেবনাথ, মিশমি দাস, কস্তুরি বরকটোকি, রিদিমা সংগটানি, অনিন্দিতা দেবনাথ, নম্রতা শর্মা, আদিয়া নীরজ, শ্যারন রোজ, স্বাতী জয়সওয়াল, সুস্মিতা রায়, দিব্যা রাশমি দেবী, পার্ল আলমেডিয়া, পুজা মিশ্র এবং আরাধনা বুরাগোহেন ৷

#কলকাতা:  সারা বছর হয়তো গোটা দেশজুড়ে বিউটি পেজেন্টসের কোনও অভাব থাকে না ৷ ছোট-বড় ট্যালেন্ট হান্ট , শো লেগেই থাকে সর্বত্র ৷ মডেল বা অভিনেত্রীর সংখ্যাও সারা দেশে এখন অসংখ্য ৷ সবার লক্ষ্য একটাই, এই গ্ল্যামার ইন্ডাস্ট্রির গোলকধাঁধায় হারিয়ে না গিয়ে সাফল্যের শিখরে পৌঁছনো ৷ কিন্তু এই পথ যে মোটেই তেমন মসৃণ নয় ৷ যে কোনও পেশায় সাফল্য পেতে হয়তো ‘শর্টকাট’ ব্যবহার করাটা ঝুঁকি হয়ে যেতে পারে ৷ কিন্তু এখানেই বাকিদের থেকে অনেকটা আলাদা ‘মিস ইন্ডিয়া’ ৷ এটি এমনই একটি সুন্দরী প্রতিযোগীতা , যা অবশ্যই রাতারাতি আপনাকে গ্ল্যামার ইন্ডাস্ট্রির মগডালে চড়ার সুযোগ করে দিতে পারে ৷ তাই এই সুযোগ কি আর নষ্ট করা যায় ! বেঙ্গালুরুতে প্রথম সিটি পেজেন্ট পর্ব শেষ ৷ এবার পালা কলকাতার ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুধুমাত্র এই শহরেই অডিশন দিতে এসেছিলেন ১০০-রও বেশি প্রতিযোগী ৷ সেখান থেকেই বেছে নেওয়া হল সেরা ১৪ মুখকে ৷ যাঁরা আগামী ১৪ তারিখ র‍্যাম্প মাতাতে নামবে সেরার লড়াইয়ে ৷
judges
কলকাতার অডিশন পর্বে শুধু এই শহরই নয় ৷  হায়দরাবাদ, জয়পুর, ইন্দোর, চণ্ডীগড়, দেরাদুন, আমেদাবাদ, গোয়া, মুম্বই-এর মতো দেশের প্রায় সব জায়গা থেকেই ভিড় জমিয়েছিলেন প্রতিযোগীরা ৷ সারা দিন জুড়ে অডিশনের পর শেষপর্যন্ত ১৮ জন প্রতিযোগীকে প্রশ্নোত্তর পর্বের জন্য বাছাই করে নেন বিচারকরা ৷ সেখান থেকেই শেষপর্যন্ত সেরা ১৪জনের তালিকা চূড়ান্ত করেন বিচারকদের প্যানেলে থাকা প্রাক্তন মিস ইন্ডিয়া এবং ফ্যাশন ডিজাইনার কোমল সুদ, শিবালিকা শর্মা, নতাশা গ্রোভার এবং মিস ইন্ডিয়া সুপ্রান্যাশনাল ২০১৫ আফরিন ভাজ ৷ মুম্বইয়ের বাছাই পর্বের জন্য এফবিবি ওয়াইল্ড কার্ড এন্ট্রি জিতে নিতে সফল  গুয়াহাটির এমবিএ স্টুডেন্ট রাজকন্যা বরুয়া ৷ যে সমস্ত প্রতিযোগীরা কলকাতার ফাইনাল পর্বে জায়গা পেলেন, তাঁরা হলেন- অনিন্দিতা দেবনাথ, মিশমি দাস, কস্তুরি বরকটোকি, রিদিমা সংগটানি, অনিন্দিতা দেবনাথ, নম্রতা শর্মা, আদিয়া নীরজ, শ্যারন রোজ, স্বাতী জয়সওয়াল, সুস্মিতা রায়, দিব্যা রাশমি দেবী, পার্ল আলমেডিয়া, পুজা মিশ্র এবং  আরাধনা বুরাগোহেন ৷
advertisement
advertisement

প্রতিবেদন ও ছবি: সিদ্ধার্থ সরকার

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মিস ইন্ডিয়া ফাইনালের পথে কলকাতার ১৪
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement