advertisement

Meditation Tips: কাজে মন নেই! মাথায় হাজার চিন্তা! শরীরে রোগ বাড়ছে? জানুন মুক্তির উপায়

Last Updated:

Meditation Tips: সারাক্ষণ মন অস্থির! মাথায় চিন্তার পাহাড়, কিছুই করতে ইচ্ছে করে না? তাহলে মেনে চলুন বিশেষজ্ঞের বিশেষ পরামর্শ

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
উত্তর দিনাজপুর: অনেক সময় বিভিন্ন কারণে আমাদের কাজে মন বসতে চায় না। মাথার মধ্যে ঘুরপাক খায় হাজাররকম চিন্তা। একটা সময়ে গিয়ে মনে হয়, খুব ক্লান্তি আসছে। একঘেয়েমির জেরে কাজে মনও বসে না। কাজ শুরু করলেই মনে নানা চিন্তা ভিড় করে। অন্যমনস্কতাও এসে যায়। এ দিকে কাজে মনোযোগ না দিলে ভুলভ্রান্তি হবেই। তাই মন ভাল রাখার ও কাজে মনঃসংযোগ বাড়ানোর কিছু উপায় জেনে রাখা দরকার।
বিশিষ্ট মনোবিদ অরিন্দম মুখার্জী জানান,মনকে ধরে বেঁধে বশে রাখা সহজ নয়। তবে মনোবিদেরা বলেন, এমন কিছু কৌশল আছে, যা মেনে চললে যে কোনও কাজেই মন বসানো অনেক সহজ হয়ে যাবে। অতিরিক্ত চিন্তাভাবনা, উদ্বেগও দূরে থাকবে। কাজে মন বসানোর জন্য মেনে চলতে হবে কিছু টিপস।
advertisement
advertisement
মোবাইলে বেশি সময় নষ্ট না করা: আমরা অনেক সময় জরুরি কাজ ফেলে মোবাইল ঘাঁটাঘাঁটি শুরু করে দিই। অথবা ইউটিউবে কোনও ভিডিয়ো দেখে সময় নষ্ট করি। এতে সময়ও যেমন নষ্ট হয়, তেমনই মনোযোগও কমতে থাকে। তাই আগে যে কাজটা করছেন, সেটা করে নিন, তার পর না হয় বিরতি নেবেন।
 সময় ধরে কাজ করুন: আজ সারা দিন কী কী কাজ করবেন, তার একটা তালিকা তৈরি করে নিন। অফিসে গিয়ে ঠিক করুন, কোন কোন কাজ জরুরি, কোনটা আগে করতে হবে। তার পর সময়কে ছোট ছোট ভাগে ভেঙে নিন। সেই সময় ধরেই কাজ শেষ করুন। পরে করব বলে কাজ ফেলে রাখলে মন বিক্ষিপ্ত হতে বাধ্য। ফলে কাজে ভুলভ্রান্তি হতেই পারে।
advertisement
বিরতি নিন: অনেকেই একটানা কাজ করতে থাকে। এতে একঘেয়েমি এসে যায় খুব তাড়াতাড়ি। তাই মাঝে ৫ থেকে ১০ মিনিটের ছোট্ট বিরতি নিন। এই সময়টাতে একটু হাঁটাহাঁটি করতে পারেন। এতে মন ভাল থাকবে। বিরতির পরে কাজটাও দ্বিগুণ উৎসাহ নিয়ে করতে পারবেন।
অন্যমনস্ক মন বশে আসবে ধ্যানে: দিনে এক বার অন্তত ধ্যান করুন। কাজের চাপের কারণে এড়িয়ে যাবেন না। নিজের জন্য মিনিট দশেক সময় বার করে নিতেই হবে। ধ্যানের অভ্যাস তৈরি হলে যে কোনও কাজেই মন দেওয়া সহজ হবে।
advertisement
ঘুরতে ‌যান: মাঝে মাঝে কাজকর্ম থেকে একটু বিরতি নিয়ে একটু ঘুরে আসুন তাতে অনেকটাই মন পরিবর্তন হবে। একঘেয়েমি জীবন থেকে কিছুটা মুক্তি পাবেন এবং মন শান্ত হবে। এই কিছু কিছু টিপস মেনে চললে আপনি খুব সহজে মনোযোগ বাড়াতে পারবেন।
পিয়া গুপ্তা
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Meditation Tips: কাজে মন নেই! মাথায় হাজার চিন্তা! শরীরে রোগ বাড়ছে? জানুন মুক্তির উপায়
Next Article
advertisement
PM Modi Brigade Rally: শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
  • শনিবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেডে মেগা র‍্যালি

  • ০১:২০ তে কলকাতা বিমানবন্দরে অবতরণ

  • বেলা ০১:৫৫-এ গাড়িতে ব্রিগেডে যাবেন মোদি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement