advertisement

Mango Cultuvation: আম গাছে আগাম মুকুল? ফলন বাঁচাতে এই ৩টি ধাপে স্প্রে করার পরামর্শ বিশেষজ্ঞদের

Last Updated:

Mango Cultuvation: মালদহে আমের মরশুম শুরু! আম গাছে ক্ষতিকারক পোকা দমন ও মুকুলের পরিচর্যায় কোন কীটনাশক কতটুকু দেবেন? জানুন

+
মালদহে

মালদহে আম গাছে স্প্রে

মালদহ, জিএম মোমিন: আমের মরশুমের জানান দিতে আমের জেলা মালদহে দেখা মিলতে শুরু করেছে মুকুলের। ইতিমধ্যে আমগাছে শুরু হয়েছে ক্ষতিকারক পোকা থেকে মোকাবিলায় কীটনাশক স্প্রে। তবে মরশুমের এত আগে মুকুল আশায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে অনেক সময় চিন্তা দেখা দেয় আম চাষিদের। তাই এবারে সেই চিন্তা দূর করতে আম পরিচর্যার বিশেষ পদ্ধতি দেখালেন কৃষি বিজ্ঞানীরা।
আম গাছে কত পরিমাণ জল স্প্রে ও কীটনাশক ব্যবহার করা প্রয়োজন চাষিদের স্বার্থে সেই সমস্ত বিষয়ে অবগত করলেন বিশেষজ্ঞ কৃষি বিজ্ঞানীরা। মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান দূষ্য়ান্ত কুমার রাঘব জানান, “প্রতিবছরই মালদহ জেলায় বহু আম গাছে আগেভাগে মুকুল আসে। তবে এক্ষেত্রে চাষিদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। মুকুলে যেন মধু না লাগে। এবং যে গাছগুলোতে মুকুল আসেনি সেই গাছগুলোতে স্প্রে নিয়মিত করতে হবে।”
advertisement
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার মাঝেই প্রকাশ্য দিবালোকে কিশোরের গলায় ধারাল অস্ত্রের কোপ! আটক আর এক কিশোর
গাছকে সুস্থ রাখার ক্ষেত্রে তিনি আরও জানান, “সর্বনিম্ন তিনবার গাছে স্প্রে করলেই হবে। এক্ষেত্রে চাষিরা প্রথম স্প্রে করার জন্য ম্যানকোজেব ৬৩% ও কার্বেনডাজিম ১২% লিটার প্রতি জলে ২ গ্রাম অথবা টিউকোনাজল ৫০ ও টেবুকোনাজল ৫০% ও ট্রাইফ্লক্সিস্ট্রোবিন ২৫% ডব্লিউজি লিটার প্রতি জলে ০.৭৫ গ্রাম দিয়ে স্প্রে করবেন। এরপরে কিছুদিন পর দ্বিতীয় স্প্রে করার সময় থায়ামেথক্সাম ২৫% ডব্লিউজি অথবা ইমিডাক্লোপ্রিড ১৭.৮% এসএল লিটার প্রতি জলে ০.৩ এম‌এল দিতে পারেন। এবং অবশেষে তৃতীয়বার স্প্রে করার সময় ল্যাম্বডা সাইহ্যালোথ্রিন লিটার প্রতি জলে ১ এম‌এল দিতে পারেন। পরিচর্যার ক্ষেত্রে এই সমস্ত নিয়ম মেনে চললে আশা করা যায় ফলন ভাল হবে।”
advertisement
advertisement
আরও পড়ুন: ভবন নয় এটি আসলে এক বিশাল গেট! মালদহের গৌড়ে লুকিয়ে বাংলার ৫০০ বছরের প্রাচীন রাজধানীর ইতিহাস
বছরের শুরুতে আম গাছে মুকুল আশায় এবছর ব্যাপক ফলনের আশায় বুক বেঁধেছেন আম চাষিরা। জেলা জুড়ে প্রায় ৩০ হেক্টরের অধিক জমিতে চাষ হয় আম। কয়েক লক্ষ চাষি আম চাষের সঙ্গে যুক্ত। মুকুল আশায় ইতিমধ্যে শুরু হয়েছে আম গাছে স্প্রে। আগামী দুই মাসের মধ্যে বাঙালীদের পাতে জুটবে মালদহের আম বলে আশাবাদী কৃষি বিজ্ঞানীরা।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mango Cultuvation: আম গাছে আগাম মুকুল? ফলন বাঁচাতে এই ৩টি ধাপে স্প্রে করার পরামর্শ বিশেষজ্ঞদের
Next Article
advertisement
সোনার দাম কি ৭০ হাজারে নামবে? বাজার বিশেষজ্ঞরা কী বলছেন, অবশ্যই জেনে নিন
সোনার দাম কি ৭০ হাজারে নামবে? বাজার বিশেষজ্ঞরা কী বলছেন, অবশ্যই জেনে নিন
  • সোনার দাম কি ৭০ হাজারে নামবে?

  • বাজার বিশেষজ্ঞরা কী বলছেন, অবশ্যই জেনে নিন

  • জানলে ভাল লাগবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement