Malda Ancient Temple: তিন শতকের ইতিহাসে মিশেছে ঐতিহ্য! প্রাচীন মন্দিরে ভক্তির টানে পুজো দেন দূরদূরান্তের পুণ্যার্থীরা
- Reported by:Jiam Momin
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Malda Ancient Temple:উদ্যোক্তাদের মতে, প্রায় ৩০০ বছর আগে এই মন্দিরে পুজোর সূচনা হয়। পরে পূর্বপুরুষ গিরিশ সম্পদ রায়ের উদ্যোগে স্থাপিত হয় মা মনস্কামনা মন্দির। এই মন্দিরের নাম থেকেই পরিচিতি পেয়েছে শহরের অন্যতম ব্যস্ত রাস্তা।
মালদহ, জিএম মোমিন: মালদহ শহরের অন্যতম ব্যস্ত সড়কের ধারে ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে উঠেছে জেলার প্রসিদ্ধ মা মনস্কামনা মন্দির। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ভক্তদের নিয়মিত সমাগমে মুখরিত থাকে মন্দির প্রাঙ্গণ। জেলা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্ত সমাগম ঘটে বিশেষ দিনে। উদ্যোক্তাদের মতে, প্রায় ৩০০ বছর আগে এই মন্দিরে পুজোর সূচনা হয়। পরে পূর্বপুরুষ গিরিশসম্পদ রায়ের উদ্যোগে স্থাপিত হয় মা মনস্কামনা মন্দির। এই মন্দিরের নাম থেকেই পরিচিতি পেয়েছে শহরের অন্যতম ব্যস্ত রাস্তা মনস্কামনা রোড। মন্দিরের উদ্যোক্তা শিবজিৎ তিওয়ারি জানান, “প্রতিবছরই ৮ বৈশাখ বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। ধর্মীয় ঐতিহ্য ও পরম্পরা মেনে ওই দিন বিশেষ ভোগ নিবেদন-সহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা উপস্থিত হন।”
মন্দিরের দায়িত্বে থাকা সেবায়েত সৌম্যজিত তিওয়ারি জানান, “বাৎসরিক পুজোর পাশাপাশি প্রতি অমাবস্যায় পুজো হয়। এছাড়াও সারা বছর মঙ্গলবার ও শনিবার ভক্তদের ব্যাপক সমাগম হয়। তবে বর্তমানে রবিবার ছুটির দিনেও ব্যাপক ভিড় জমে ভক্তদের। বিশেষ দিনগুলিতে ভিড় নিয়ন্ত্রণে বাড়তি ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে ভক্তরা সুষ্ঠুভাবে পুজো দিতে পারেন।”
advertisement
আরও পড়ুন : একই বোতল থেকে দিনের পর দিন জল খাচ্ছেন? অজান্তেই পেটে জমবে বিষাক্ত নোংরার পাহাড়! জানুন
মন্দিরে আসা এক দর্শনার্থীর কল্পনা মণ্ডল বলেন, “খুবই জাগ্রত মা মনস্কামনা। প্রায় মন্দিরে পুজো দিতে আসা হয়। সপরিবারে পুজো দিতে এসেছি। শুধু জেলা নয় মা মনস্কামনার ভক্তির টানে দূরদূরান্ত থেকে পুজো দিতে আসেন বহু ভক্ত।” প্রতিদিন সকাল ৮ থেকে দুপুর ২ পর্যন্ত এবং বিকেল ৪ থেকে রাত ৯ পর্যন্ত মন্দির খোলা থাকে। শহরের বুকে ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ মা মনস্কামনা মন্দির আজও এক গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে নিজস্ব মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে।
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
Feb 14, 2026 5:02 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Malda Ancient Temple: তিন শতকের ইতিহাসে মিশেছে ঐতিহ্য! প্রাচীন মন্দিরে ভক্তির টানে পুজো দেন দূরদূরান্তের পুণ্যার্থীরা









