advertisement

Make Papad at Home Easy Recipe: বাইরের ভেজাল নয়, বাড়িতে অনায়াসে খাঁটি পাঁপড় বানান, খুব সহজ রেসিপি!

Last Updated:

North Dinajpur News: এই পাঁপড় এর  রেসিপি বানাতে প্রয়োজন শুকনো লঙ্কা , জিরে, চালের গুঁড়ো, কালো জিরে, লবণ, ও সামান্য তেল

+
চালের

চালের পাঁপড় 

উত্তর দিনাজপুর:  নিরামিষ খেতে মন চায় না? তাহলে এই নিরামিষের সঙ্গে পাঁপড় না থাকলে ঠিক জমে না। লাঞ্চ হোক কিংবা ডিনার অথবা সন্ধ্যেতে চায়ের আড্ডা সবেতেই পাঁপড় থাকলে বেশ জমে যায়।
তাই বাজারের কেনা পাঁপড় না খেয়ে বাড়িতেই সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন চালের গুঁড়োর পাঁপড় ।
advertisement
এই চালের গুঁড়োর পাঁপড় কিভাবে তৈরি করতে হবে এই ব্যাপারে রাঁধুনি পিউ দাস জানান, এই পাঁপড়ের রেসিপি বানাতে প্রয়োজন শুকনো লঙ্কা , জিরে, চালের গুঁড়ো, কালো জিরে, লবণ, ও সামান্য তেল।
advertisement
প্রথমে শুকনো লঙ্কা আর জিরে সামান্য কড়াইতে সামান্য ভেজে ভালোভাবে শিল নড়াতে মিহি করে বেটে নিতে হবে। এরপর একটি পাত্রের মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, কালোজিরে আর স্বাদমতো লবন, পরিমান মত চালের গুঁড়ো নিয়ে ওর মধ্যে জল মিশিয়ে ভালো করে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে।
advertisement
অন্যদিকে, একটি পাত্রে জল ফুটতে দিতে হবে। এবার একটি প্লেটে তেল ব্রাশ করে ওর মধ্যে ব্যাটার দিয়ে প্লেটটি গরম জলের পাত্রের উপর ঢাকা দিয়ে রেখে দিন।নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে আর রংটাও পরিবর্তন হবে তখন গ্যাস বন্ধ করে দিতে হবে. এই অবস্থায় 5 মিনিট রেখে দিতে হবে. পাঁচ মিনিট পরে কোন প্লাস্টিকের উপরে বা কাপড় কিংবা থালার উপরে তেল মাখিয়ে নিতে হবে. এবার এক চামচ করে গোল গোল করে
advertisement
শেপ বা গড়ন দিতে হবে৷ যার জন্য এই পাঁপড়গুলো প্রায় নিয়মিত তিন থেকে চার দিন কড়া রোদে শুকোতে দিতে হবে। পাঁপড় গুলো শুকিয়ে গেলে সাবধানে তুলে উল্টে দিতে হবে. সব পাঁপড় গুলো শুকিয়ে গেলে কড়াইতে তেল দিয়ে মিডিয়াম আচে ভেজে নিতে হবে।
পিয়া গুপ্তা
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Make Papad at Home Easy Recipe: বাইরের ভেজাল নয়, বাড়িতে অনায়াসে খাঁটি পাঁপড় বানান, খুব সহজ রেসিপি!
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement