advertisement

নির্জলা উপোসের পর সঠিক পুষ্টি পেতে খান 'এই' বিশেষ দুধ! নিমেষেই ক্লান্তি হবে দূর

Last Updated:

নির্জলা উপোসের পর পুষ্টিকর খাবার খাওয়াটা অত্যন্ত জরুরী। এই সময় আপনি আপনার খাবারে তালিকায় রাখতেই পারেন একটু ঠান্ডা জাতীয় খাবার। এই সময় বাদাম ও দুধের সংমিশ্রণে তৈরি করে নিন বাদাম শেক।

+
title=

উত্তর দিনাজপুর: যে কোনও উপোস ভাঙার পর বাড়িতে তৈরি করে নিন বাদাম শেক। নির্জলা উপোসের পর পুষ্টিকর খাবার খাওয়াটা অত্যন্ত জরুরী। এই সময় আপনি আপনার খাবারে তালিকায় রাখতেই পারেন একটু ঠান্ডা জাতীয় খাবার। এই সময় বাদাম ও দুধের সংমিশ্রণে তৈরি করে নিন বাদাম শেক। যা অত্যন্ত পুষ্টিকর একটি পানীয়। এটি শরীরকে প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি  দেয়।
এটি বানাতে প্রথমেই পছন্দমত কাজুবাদাম কিংবা কাঠবাদাম সারা রাত জলে ভিজিয়ে পরের দিন একটি মিক্সারে সামান্য দুধ মিশিয়ে বাদামগুলি ভাল করে পেস্ট করে নিন। তারপর অন্য একটি পাত্রে রাখা দুধ ভাল ভাবে ফুটিয়ে সেই দুধ ঠান্ডা করে নিন। দুধ ঠান্ডা হয়ে গেলে বাজার থেকে কেনা যেকোনও গুঁড়ো দুধ ভাল ভাবে মিশিয়ে নিন সেই দুধের সঙ্গে।
advertisement
advertisement
তারপর অন্য একটি পাত্রে দুধ ভাল ভাবে জাল দিয়ে একেবারে মালাই-এর মত করে নিতে হবে। প্রচন্ড ঘন করে দুধ জ্বাল দিতে হবে। মালাই-এর মত হয়ে আসলে সেই দুধে সামান্য কেশর দিতে হবে ও অল্প পরিমাণে এলাচ গুঁড়ো ও চিনি দিতে হবে। তারপর সেই দুধে আগে থেকে পেস্ট করে রাখা বাদামের মিশ্রণ দিয়ে ভাল ভাবে জাল করতে থাকুন।
advertisement
বাদামের পেস্ট ভাল ভাবে দুধের সঙ্গে মিশে গেলে ৪-৫ মিনিট পর অপর একটি পাত্রে রাখা দুধের গুড়োর মিশ্রনটি ঢেলে দিতে হবে দুধের মধ্যে। এরপর অনেকক্ষণ ধরে এটি ভাল ভাবে মিক্সড করতে হবে।
advertisement
অনেকক্ষণ জাল দেওয়ার পর দুধটি বেশ হলদেটে হয়ে একেবারে গাঢ় হয়ে আসবে। তারপর গ্যাসের ফ্রেম অফ করে দুধ নামিয়ে ঠান্ডা করতে হবে। দুধটি ঠান্ডা হয়ে গেলে দুধের মধ্যে কুচি কুচি করে কেটে পেস্তা বাদাম, কাজুবাদাম, কাঠবাদাম সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নিতে হবে।
তারপর দুধটি একেবারে ঠান্ডা করে নেওয়ার জন্য রেফ্রিজারেটরে রেখে দিন। দুধ  ঠান্ডা হয়ে এলে একটি কাঁচের গ্লাসে ঢেলে নিন। গরমে দুর্দান্ত এই বাদাম শেক আপনার সমস্ত ক্লান্তি নিমিষেই দূর করে দেবে। তাই দুধ ও বাদাম দিয়ে যে কোনও সময় বাড়িতে বানিয়ে ফেলুন এই বাদাম শেক।
advertisement
পিয়া গুপ্তা
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
নির্জলা উপোসের পর সঠিক পুষ্টি পেতে খান 'এই' বিশেষ দুধ! নিমেষেই ক্লান্তি হবে দূর
Next Article
advertisement
Girish Park TMC BJP Clash: মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, মোদির সভার আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক!
মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, মোদির সভার আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক!
  • বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক৷

  • মন্ত্রী শশী পাঁজার বাড়িতেও হামলার অভিযোগ৷

  • আহত দু পক্ষের বেশ কয়েকজন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement