advertisement

ব্যাক পকেটে মানি ব্যাগ? পড়ুন ডাক্তাররা কী বলছেন...

Last Updated:

বেশিভাগ ছেলেরাই প্যান্টের পিছনে মানিব্যাগ রাখেন ৷ এমনকী, ব্যাক পকেট সেই কাজের জন্যই দেওয়া হয়ে থাকে ট্রাউজারে ৷

#কলকাতা: বেশিভাগ ছেলেরাই প্যান্টের পিছনে মানিব্যাগ রাখেন ৷ এমনকী, ব্যাক পকেট সেই কাজের জন্যই দেওয়া হয়ে থাকে ট্রাউজারে ৷ কিন্তু জানেন কি? এই মানিব্যাগ রাখার অভ্যাস, আপনার জীবনে নিয়ে আসতে পারে বিপদ !
সম্প্রতি এরকমই সম্ভাবনা দেখছেন দেশি-বিদেশি চিকিৎসকরা ৷ এমনকী, গবেষণার মাধ্যমে তাঁদের হাতে এসেছে, যুক্তিযুক্ত তথ্যও ৷
চিকিৎসকদের গবেষণা অনুযায়ী, বেশিরভাগ ছেলেরাই ব্যাক পকেটে মানিব্যাগ রাখেন ৷ আর সেইভাবেই বাসে, ট্রামে সিটে বসে যাত্রা করেন ৷ শুধু বাসে, ট্রামে নয় ৷ সিনেমা হল, পাড়ার আড্ডা, রেস্তোরাঁ সব জায়গাতেই মানি ব্যাগ পিছনে নিয়েই বসেন তাঁরা ৷ এই বসার ফলেই আসতে পারে বিপত্তি ৷
advertisement
advertisement
চিকিৎসকরা জানিয়েছেন, দেখা গিয়েছে, অফিসেও ঘণ্টার ঘণ্টা ব্যাক পকেটে মানিব্যাগ রেখে চেয়ারে বসে থাকেন অনেকেই ৷ এতেই আসতে পারে বিপদ ৷ ডাক্তাররা জানিয়েছেন, এভাবে বসার ফলে মেরুদণ্ডের সমস্যায় ভুগতে হতে পারে ৷ নিতম্বের হার ডিসলোকেটেড হয়ে যাওয়ার সম্ভাবনার কথাও বলছেন চিকিৎসকরা ৷ চিকিৎসকদের কথায়, এই অবস্থায় পুরুষ মানুষরা সবচেয়ে বেশি কোমরের ব্যথায় আক্রান্ত হয় ৷
advertisement
ডাক্তাররা মনে করছেন, ছেলেদের কোমরের ব্যথার অধিকাংশটাই এই মানি ব্যাগ রাখার অভ্যাসের জন্য দায়ী ৷ তা এর থেকে মুক্তির কারণ কি?
১) চেষ্টা করুন মানিব্যাগ ব্যাক পকেট থেকে বের করে তবেই চেয়ারে বসতে ৷
২) কোমরের ব্যথা বেশিমাত্রায় হলে ডাক্তারের পরামর্শ নিন ৷
৩) বাড়ি ফিরে হালকা গরম শেক দিন ৷
advertisement
৪) কিছুদিন ভারি বস্তু তোলা থেকে বিরত থাকুন ৷
৫) পারলে হালকা এক্সারসাইজ করুন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ব্যাক পকেটে মানি ব্যাগ? পড়ুন ডাক্তাররা কী বলছেন...
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement