advertisement

শীতে ফাটা ত্বকের সমস্যা দূর করুন সহজেই, মানুন এই ঘরোয়া নিয়ম

Last Updated:

শীতে বাতাস যত বেশি শুষ্ক হয় ততই ত্বক শুষ্ক হতে শুরু করে ও ত্বক ফাটার সমস্যা দেখা দেয়।

শীতে বাতাস যত বেশি শুষ্ক হয় ততই ত্বক শুষ্ক হতে শুরু করে ও ত্বক ফাটার সমস্যা দেখা দেয়। হাত, পা, ঠোঁটের সঙ্গে গোড়ালি ফাটারও সমস্যা দেখা দেয়। শুধু ক্রিম মাখলেই ত্বক ফাটার সমস্যা দূর হয় না।
আসুন জেনে নেওয়া যাক কিছু ঘরোয়া উপাদান যা সহজেই ত্বক মশ্চারাইজ করতে পারে। মধু প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। এটি গোড়ালি ফাটা খুব সহজেই দূর করতে পারে।
advertisement
এ ছাড়া এটি ত্বকের শুষ্কতাও সহজে দূর করে। এটি ব্যবহারের জন্য, গরম জলে এক কাপ মধু দিয়ে প্রায় ২০ মিনিট এই জলে পা ডুবিয়ে রাখতে হবে। এই পদ্ধতি মানলে খুব সহজেই পা ময়েশ্চারাইজ করা যাবে।
advertisement
কলাও একটি প্রাকৃতিক মশ্চারাইজার হিসাবে কাজ করে। ফাটা ত্বক ঠিক করতে  ২টি পাকা কলা নিতে হবে। এই কলাগুলিকে ভাল করে ম্যাশ করে একটি পেস্ট তৈরি করতে হবে এবং গোড়ালি থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত সম্পূর্ণ পায়ে লাগাতে হবে।
২০ থেকে ২৫ মিনিট রাখার পর পা ধুয়ে ফেলতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ২ থেকে ৩ বার পায়ে নারকেল তেল লাগাতে হবে। এই তেল ত্বকের শুষ্কতা সহজেই দূর করতে পারে।
advertisement
একটি টবে গরম জল নিয়ে তাতে এক চামচ আপেল সাইডার ভিনিগার যোগ করতে হবে। এই জলে পা ২০ মিনিট ডুবিয়ে রাখতে হবে।
একটি পাত্রে ২ চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে এক চামচ গ্লিসারিন মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি প্রতিদিন গোড়ালিতে লাগাতে হবে। এর হাইড্রেটিং বৈশিষ্ট্য ত্বক ফাটা সহজেই দূর করতে পারে।
advertisement
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শীতে ফাটা ত্বকের সমস্যা দূর করুন সহজেই, মানুন এই ঘরোয়া নিয়ম
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement