advertisement

Harmful Effects of Papaya: এই সব রোগে প্রাণঘাতী হতে পারে পেঁপে! না জেনে খেলেই বিপদ

Last Updated:

হাজার গুণ থাকা সত্ত্বেও কিছু রোগের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক হতে পারে এই ফল।

এই সব রোগে প্রাণঘাতী হতে পারে পেঁপে! না জেনে খেলেই বিপদ
এই সব রোগে প্রাণঘাতী হতে পারে পেঁপে! না জেনে খেলেই বিপদ
পেঁপে একটি অত্যন্ত সুস্বাদু ফল। অনেকেরই প্রিয় এই ফল। তবে হাজার গুণ থাকা সত্ত্বেও কিছু রোগের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক হতে পারে এই ফল। তাই কোন কোন রোগ থাকলে এই ফল ক্ষতিকারক হতে পারে তা জেনে নেওয়া প্রয়োজন-
 ১) এনডিটিভি ফুডের মতে, যাদের রক্তে শর্করা স্বাভাবিকের চেয়ে কম বা যারা লো ব্লাড সুগারের রোগী তাদের পেঁপে খাওয়া একেবারেই উচিত নয় কারণ পেঁপে ইনসুলিন বাড়ায়, যা রক্তে শর্করার পরিমান কমিয়ে দেয়। তাই ডায়াবেটিস রোগীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া পেঁপে খাওয়া উচিত নয়।
advertisement
advertisement
২)NCBI রিপোর্ট অনুযায়ী, কিছু ওষুধের সঙ্গে পেঁপে খাওয়া উচিত নয় কারণ এতে থাকা উপাদান ও ওষুধে থাকা উপাদান শরীরে বিক্রিয়া করে রক্তকে পাতলা করে ফেলে। এ অবস্থায় শরীরে সহজেই রক্তক্ষরণ হতে পারে।
৩) কাঁচা পেঁপেতে থাকা উপাদান জরায়ুর দেয়ালের সংকোচন বাড়াতে পারে। পেঁপের পেপেইন শরীরের কোষের ঝিল্লির ক্ষতি করে। ভ্রূণে বেড়ে ওঠা শিশুর বিকাশের জন্য কোষের ঝিল্লি খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই গর্ভবতী মহিলাদের কাঁচা পেঁপে না খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
advertisement
৪) কারও কারও পেঁপে থেকে অ্যালার্জিও হতে পারে। এ কারণে ত্বকে ফোলাভাব, মাথা ঘোরা, মাথাব্যথা, ফুসকুড়ির সমস্যা দেখা দেয়। তাই পেঁপে খাওয়ার পর বমি বমি ভাব বা মাথা ঘোরা অনুভব করলে পেঁপে খাওয়া চলবে না।
৫) পেঁপে হজমের জন্য খুব ভাল। পেঁপেতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। তবে পেঁপেতে থাকা ল্যাটেক্স পেটে ব্যথার কারণ হতে পারে ও ডায়রিয়া হতে পারে। তাই পরিমিত পরিমাণে পেঁপে খাওয়া উচিত।
advertisement
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Harmful Effects of Papaya: এই সব রোগে প্রাণঘাতী হতে পারে পেঁপে! না জেনে খেলেই বিপদ
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement