Darjeeling Tourism: ঝিকঝিক ট্রেনের পাশে গ্লাস স্কাইওয়াক! কার্শিয়াংয়ের নতুন ট্যুরিস্ট হটস্পট, ঘুরে না আসলে miss
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Pooja Basu
Last Updated:
দূরে দার্জিলিংগামী টয় ট্রেন চলে যায়, কানে ভেসে আসে হুইসেলের ডাক, আর গ্লাস ব্রিজে দাঁড়িয়ে একজন পর্যটক হাসতে হাসতে মোবাইলে বন্দি করে সেই মুহূর্ত।
দার্জিলিং : শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পথে যখন প্রথমে কার্শিয়াং চোখে পড়ে, তখনই গাড়ির জানালা দিয়ে হাওয়ার ঝাপটা বলে দেয় — পাহাড় এসে গেছে। ঘন কুয়াশার চাদর পেরিয়ে আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ি বাঁক আর টয়ট্রেনের ‘ঝিক ঝিক’ শব্দ — সব মিলিয়ে মনে হয়, শহরের ব্যস্ততা কোথায় যেন হারিয়ে গেল।
ঠিক সেই পথের এক পাশে, গয়া বাড়ি ২ গ্রামের পাথুরে মাটিতে একসময় দাঁড়িয়ে ছিলো একটা পরিত্যক্ত পার্ক — সরকারি খাতায় নাম ছিল, মাঠে ছিল ঘাস আর মাঝে বিশাল বটগাছ। দিনের পর দিন, বছরে বছরে সব ফিকে হয়ে যাচ্ছিল, শুধু বটগাছটা দাঁড়িয়ে ছিল একাই। আর সেই বটগাছে বসত এক ঝাঁক হর্নবিল পাখি — যেন পাহাড়ি বাতাসে বেঁচে থাকা এক ছায়া গল্প।
advertisement
কিন্তু গল্পটা শেষ হয়নি। একদিন কিছু স্থানীয় ছেলে-মেয়ে, বয়স্ক মানুষ — সবাই মিলে ঠিক করল, এই পার্কটাকে আর মরতে দেওয়া যাবে না। পঞ্চায়েতের দরজায় দরজায় ঘুরে, কত ফাইল, কত চিঠি, কত যুক্তি — সব শেষে একটা ছোট কমিটি তৈরি হল। শুরু হল নতুন যুদ্ধ — নতুন করে গাছ লাগানো, রঙের কাজ, ছোটদের জন্য দোলনা, বসার জায়গা, ফটো শুটের কোণ — আর নাম রাখা হল সেই পাখিদের নামেই — হর্নবিল পার্ক।
advertisement
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
সবচেয়ে বড় চমক — পার্কের গা ঘেঁষে দাঁড়াল কাঁচের গ্লাস স্কাই ব্রিজ, পাহাড়ের বুক চিরে যেন মেঘের মধ্যে হেঁটে যাওয়ার সাহস দেয় সেই ব্রিজ। দূরে দার্জিলিংগামী টয় ট্রেন চলে যায়, কানে ভেসে আসে হুইসেলের ডাক, আর গ্লাস ব্রিজে দাঁড়িয়ে একজন পর্যটক হাসতে হাসতে মোবাইলে বন্দি করে সেই মুহূর্ত।
advertisement
পঞ্চাশ টাকার টিকিটে একটুখানি স্বপ্ন কিনে নিচ্ছে মানুষ — সেই টাকায় আবার সাজছে পার্ক। পার্কের সভাপতি সুধান লামা এখনো চোখে জল নিয়ে বলেন, “কত পরিশ্রম, কত রাত জাগা — কিন্তু যখন দেখি ছোট্ট বাচ্চারা দৌড়ে বেড়াচ্ছে, পাহাড়ি পোশাকে মেয়েরা ফটো শুট করছে, তখন সবকিছু সার্থক মনে হয়।” শিলিগুড়ি থেকে ঘুরতে আসা পর্যটক মানিলা থাপা বললেন, “বটগাছের ছায়ায় বসে, মেঘের গ্লাস ব্রিজে দাঁড়িয়ে মনে হচ্ছিল পাহাড় একদম নিজের হয়ে গেছে। আবার আসব — এবার পরিবার নিয়ে।”
advertisement
সোশ্যাল মিডিয়ার পর্দা এখন ভর্তি Hornbill Park-এর রিল আর ভিডিওতে — উত্তরবঙ্গ ছাড়িয়ে এখন কলকাতা, বিহার, গুজরাট, এমনকি নেপাল থেকেও মানুষ আসছেন। কেউ ছুটির দিনকে পাহাড়ের হাওয়ায় মিশিয়ে নিচ্ছে, কেউ ভালোবাসার মানুষকে নিয়ে হাতে হাত রেখে দাঁড়িয়ে থাকছে গ্লাস ব্রিজের ওপরে। হয়তো এই গল্পটা শেষ হবে না — যতদিন সেই বটগাছ বেঁচে থাকবে, যতদিন হনবিল পাখিরা আসবে, ততদিন কার্শিয়াংয়ের এই ছোট্ট পাহাড়ি শহর হাসবে — হর্নবিল পার্কের ছায়ায়।
advertisement
ঋত্বিক ভট্টাচার্য
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 09, 2025 8:25 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Darjeeling Tourism: ঝিকঝিক ট্রেনের পাশে গ্লাস স্কাইওয়াক! কার্শিয়াংয়ের নতুন ট্যুরিস্ট হটস্পট, ঘুরে না আসলে miss








