advertisement

Kojagari Lakshmi Puja 2024: মা লক্ষ্মীর ভীষণ প্রিয়, কোজাগরী লক্ষ্মীপুজোর ভোগে রাখুন ওপার বাংলার বিখ্যাত 'নারকেলের রসকরা'

Last Updated:

Kojagari Lakshmi Puja 2024: এই পদটি তৈরি করতে কোড়ানো নারকেল, নারকেলের জল, ক্ষীর দুধ, সামান্য চিনি এবং এলাচ গুঁড়ো প্রয়োজন। সব কিছু মিলিয়ে যখন সুস্বাদু এই মিষ্টি পদটি তৈরি হয়।

+
নারকেলের

নারকেলের রসকরা 

কোচবিহার: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তবে এসবের মধ্যে বাঙালির সবচাইতে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তবে দুর্গাপুজোর দশমী পেরোতেই যে পূর্ণিমা তিথি আসে। সেই তিথিতে বাঙালির প্রায় প্রত্যেকটি ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজোর আয়োজন করা হয়। সংসারের সুখ, শান্তি, ধন এবং ঐশ্বর্য প্রাপ্তির জন্য দেবী লক্ষ্মীকে আরাধনা করা হয় এদিন। এই বিশেষ দিন উপলক্ষে প্রায় প্রত্যেকটি বাড়িতে বিশেষ কিছু সুস্বাদু মিষ্টির পদ তৈরি করা হয়। এমনই একটি সুস্বাদু মিষ্টির পদের নাম নারকেলের রসকরা।
রান্নায় অভিজ্ঞ গৃহবধূ মাধবী চৌধুরী জানান, “দীর্ঘ সময় ধরে এই সুস্বাদু মিষ্টি পদটি তৈরি করছেন তাঁরা। প্রতিবছর কোজাগরী লক্ষ্মী পুজোয় এই সুস্বাদু মিষ্টি পদটি লক্ষ্মীকে ভোগ হিসেবে দেওয়া হয়। সুস্বাদু এই নারকেলের মিষ্টি পদটি মূলত ওপার বাংলা থেকে এসেছে। তাইতো এর মধ্যে কিছুটা খাওয়াতেই বাঙালিয়ানার ছোঁয়া পাওয়া যায়। এই পদটি তৈরি করতে কোড়ানো নারকেল, নারকেলের জল, ক্ষীর দুধ, সামান্য চিনি এবং এলাচ গুঁড়ো প্রয়োজন। সব কিছু মিলিয়ে যখন সুস্বাদু এই মিষ্টি পদটি তৈরি হয়। যেকোনও মানুষের মন আকর্ষণ করতে পারে এই সুস্বাদু পদটি।”
advertisement
advertisement
তিনি আরও জানান, “প্রথমে কোড়ানো নারকেল নারকেলের জল দিয়ে ভাল করে কিছুটা মেখে নিয়ে গরমে বসিয়ে দিতে হবে। এছাড়া পরিমাণ মতন দুধ নিয়ে জাল দিয়ে বেশ কিছুটা ঘন তৈরি করতে হবে ক্ষীরের মতন। ধীরে ধীরে সেই জল কিছুটা শুকিয়ে এলে, সেই ক্ষীর দুধটি মিশিয়ে দিতে হবে তার মধ্যে। এরপর আবার কিছুক্ষণ ভাল মতো মিশিয়ে নিতে হবে। মাঝে কিছুটা স্বাদ মতো চিনি যুক্ত করতে হবে এই মিশ্রণে। তারপর গোটা মিশ্রণটি শুঁকিয়ে আসলে সেই মিশ্রণে সামান্য কিছুটা এলাচ গুঁড়ো মিশিয়ে দিতে হবে সুগন্ধির জন্য। তারপর একটি প্লেটে নামিয়ে কিছুটা ঠান্ডা হলে গোল গোল নাড়ুর মতো সাইজ বানাতে হবে।”
advertisement
খুব সহজেই তৈরি হওয়া এই নারকেলের রসকরা ওপার বাংলার বেশিরভাগ বাড়িগুলিতে বেশ অনেকটাই জনপ্রিয়। দীর্ঘ সময় পরেও বহু বাড়িতে ওপার বাংলার সেই স্মৃতি বজায় রেখে কোজাগরী লক্ষ্মীপুজোর জন্য এই সুস্বাদু পদটি তৈরি করা হয়। যাঁরা এখনও পর্যন্ত এই নারকেলের রসকরা খেয়েছেন সকলেই এই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
advertisement
Sarthak Pandit
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kojagari Lakshmi Puja 2024: মা লক্ষ্মীর ভীষণ প্রিয়, কোজাগরী লক্ষ্মীপুজোর ভোগে রাখুন ওপার বাংলার বিখ্যাত 'নারকেলের রসকরা'
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement