advertisement

Skin care: ঘিয়ের আশ্চর্য ক্ষমতা! ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে এই উপাদান

Last Updated:

ত্বকের বহু সমস্যার সমাধান করতে পারে ঘি।

ঘিয়ের আশ্চর্য ক্ষমতা! ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে এই উপাদান
ঘিয়ের আশ্চর্য ক্ষমতা! ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে এই উপাদান
বহু বছর ধরে দেশি ঘি আয়ুর্বেদ  চিকিৎসায় ব্যবহৃত হয়। ত্বকের বহু সমস্যার সমাধান করতে পারে ঘি। দেশি ঘিতে প্রচুর পরিমানে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন বি ১২, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে এবং বিউটরিক অ্যাসিড পাওয়া যায়।
ঘি ত্বককে ফ্রি র‍্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে এবং ত্বক দ্রুত নিরাময়ের কাজ করে। আসুন জেনে নেওয়া যাক ত্বকের কী কী উপকার করে ঘি-
advertisement
শুষ্কতা দূর করে- হেলথলাইন অনুসারে, ঘিয়ে থাকা ভিটামিন এ এবং ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড প্রাকৃতিকভাবে ত্বককে হাইড্রেট করে এবং গভীরভাবে ময়শ্চারাইজ করে। যার কারণে ত্বক মসৃণ ও কোমল হয় এবং শুষ্কতার সমস্যাও দূর হয়।
advertisement
পিগমেন্টেশন দূর করে- ঘি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায় যা ত্বকের উজ্জ্বলতা বাড়ার পাশাপাশি পিগমেন্টেশনের সমস্যাও কমায়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান অক্সিডেটিভ স্ট্রেস কমায়, যা পিগমেন্টেশন দাগও কমায়।
বলিরেখা প্রতিরোধ করে- দেশি ঘিতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যা বলিরেখা কমাতে সহায়ক। এটি কোলাজেন বাড়ায় যাতে বলি দ্রুত না আসে। এটি ফাইন লাইন কমাতেও সাহায্য করে।মুখের উজ্জ্বলতা বাড়ায়।
advertisement
প্রতিদিন দেশি ঘি দিয়ে মুখে মালিশ করলে রক্ত ​​সঞ্চালন বৃদ্ধি পায় এবং ত্বকে গোলাপি ভাব নিয়ে আসে। শুধু তাই নয়, ত্বক নরম ও প্রাকৃতিকভাবে উজ্জ্বল দেখায়।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Skin care: ঘিয়ের আশ্চর্য ক্ষমতা! ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে এই উপাদান
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement