advertisement

বার্গার নয়, ‘স্বাস্থ্যকর’ দেশি মুচমুচে সিঙারা

Last Updated:

বার্গার নয়, ‘স্বাস্থ্যকর’ দেশি মুচমুচে সিঙারা

#কলকাতা: বাঙালি মানেই তেলেভাজা নিয়ে বাড়াবাড়ি রকমের আদেখলাপনা ৷ জাঙ্ক ফুড, ভাজাভুজি দেখলে জিভে জল আসে না, এমন মানুষ পাওয়া ভার ৷ আলুর চপ সিঙারা থেকে পিৎজা-বার্গার ফেলা যায় না কিছুই ৷ কিন্তু সম্প্রতি হওয়া একটি সমীক্ষা জানাচ্ছে বিদেশি জাঙ্ক ফুডের থেকে দেশি তেলেভাজা তুলনামূলকভাবে কম ক্ষতিকারক ৷
বিদেশির থেকে দেশিই ভাল, তা প্রমাণ হল আরও একবার ৷ সেন্টার ফর সায়েন্স এন্ড এনভায়রনমেন্ট (সিএসই)একটি সমীক্ষা প্রকাশ্যে এসেছে চমকে দেওয়া একটি তথ্য ৷ এই সমীক্ষা অনুযায়ী বার্গারের থেকে স্বাস্থ্যকর সনাতনী তেলে বা ঘিয়ে ভাজা মুচমুচে সিঙারা ৷
এর কারণ হিসেবে গবেষকরা জানাচ্ছেন, সিঙারায় কোনও রকম প্রিজার্ভেটিভ বা কেমিক্যাল থাকে না ৷ এছাড়া সবজি দিয়ে তৈরি হয় সিঙারার ভেতরের পুর ৷ এমনকী সেই পুর তৈরির জন্য বেশি মশলাও ব্যবহার করা হয় না ৷ তাই সবজি দিয়ে তৈরি ওই পুর শরীরের পক্ষে তেমন ক্ষতিকারক নয় ৷ তবে ঘি বা তেলে ডুবিয়ে ভাজার জন্য সিঙারা খেলে দেহে মেদ বৃদ্ধির সম্ভাবনা থাকে ৷
advertisement
advertisement
অন্যদিকে, বার্গার, স্যান্ডউইচ বা পিৎজায় প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ পাওয়া গিয়েছে ৷ এছাড়া এই খাবারগুলিতে প্রচুর অসম্পৃক্ত চর্বি অথবা ট্রান্স ফ্যাট থাকে ৷ যা শরীরের পক্ষে ক্ষতিকারক ৷ স্বাদ বাড়াতে বার্গারের মতো এই জাঙ্ক ফুডগুলিতে মনো-সোডিয়াম গ্লুটামেট ও কৃত্রিম রঙও ব্যবহার করা হয়, যা ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে তোলে ৷
অতএব সন্ধের স্ন্যাকসে কফির সঙ্গে বিদেশি আউটলেটের সাজানো গোজানো বার্গার-পিৎজার বদলে হাতে তুলে নিতে পারেন পাড়ার মোড়ে বা বাড়ির হেঁশেলে ভাজা গরম গরম মুচমুচে সিঙারা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বার্গার নয়, ‘স্বাস্থ্যকর’ দেশি মুচমুচে সিঙারা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement