advertisement

Birbhum Kali Temple: খোলা আকাশের নিচে বিরাজমান প্রায় কয়েকশো বছর পুরনো ক্ষ্যাপাকালী মন্দির, বীরভূমের গেলে দর্শন করেই আসবেন

Last Updated:

Birbhum News: বীরভূমের পাইকরে রয়েছে প্রায় কয়েকশো বছর পুরনো খ্যাপা কালী মন্দির, খোলা আকাশের নিচে এই মন্দির হতে পারে আপনার ভ্রমণের এক সেরা ডেস্টিনেশন 

+
ক্ষ্যাপা

ক্ষ্যাপা কালী মন্দির

বীরভূম: লালমাটির জেলা এই বীরভূম। আর এই বীরভূম এক কথায় বিভিন্ন তীর্থ ভূমির জন্য পরিচিত। মোট যে ৫১ টি সতীপীঠ রয়েছে তার মধ্যে পাঁচটি সতীপীঠ রয়েছে এই বীরভূমের মধ্যেই। আর সেই কারণেই প্রত্যেকদিন দেশ থেকে বিদেশের বহু পর্যটকেরা এই সতীপীঠ দর্শনের জন্য ছুটে আসে বীরভূমে। এর পাশাপাশি রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রানের শহর বোলপুর শান্তিনিকেতন। তবে এই বীরভূম মূলত কালী ক্ষেত্র হিসেবে পরিচিত। এই বীরভূমের মধ্যে যতগুলি কালী মন্দির রয়েছে আপনি চাইলে একদিনের মধ্যে অথবা দুদিনের মধ্যেও ঘুরে শেষ করতে পারবেন না।
ঠিক তেমনই এক জাগ্রত কালী মন্দির রয়েছে বীরভূমের পাইকর গ্রামে। কয়েকশো বছরে পুরনো ক্ষ্যাপাকালী মন্দির। মুরারই দু’নম্বর ব্লকের পাইকর গ্রামের ক্ষ্যাপাকালির পুজো কোনও মূর্তিপূজা হয় না। সারা বছর মায়ের প্রতিকি মূর্তি হিসেবে যে শিলা খণ্ড রয়েছে তাতে সিঁদুর দিয়ে কালী হিসেবে পুজো করা হয়ে থাকে। আর এখানে পুজো দেওয়ার জন্য দূর দুরান্ত থেকে বহু পর্যটকদের সমাগম ঘটে। কারণ ভক্তদের বিশ্বাস এই মন্দিরে পুজো দিলে অসাধ্য সাধন হয়।
advertisement
গ্রামের এক পুরোহিত জানান বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোতে মোট চার দিন কোন পাঁঠা বলি হয় না এই কালী মন্দিরে। কালী পুজোয় এখানে বাড়ি ও সর্বজনীন মিলে প্রায় ২০ টির বেশি কালীপুজো হয়ে থাকে। কথিত আছে পাইকরের বাসিন্দা এক বৈদ্য সাধক ক্ষ্যাপা কালির প্রতিষ্ঠা করে পুজো শুরু করেছিলেন। বৈদ্য সাধকের ছন্নছাড়া জীবন যাপনের জন্য পাগল ক্ষ্যাপা নামে পরিচিত ছিল।
advertisement
advertisement
পরবর্তীতে তিনি এই কালী প্রতিষ্ঠা করায় এই কালির নাম দেওয়া হয় ক্ষ্যাপা কালী। বর্তমানে হাজরা বাড়ির সদস্যরা এই ক্ষ্যাপা কালির দেখাশোনা করেন। মন্দিরটি ঘুরে দেখলে দেখা যায়, মন্দিরের কোন ছাউনি নেই খোলা আকাশের নিচে সবুজ প্রকৃতির বুকে বিরাজ করছেন শিলা রুপী মা ক্ষ্যাপা কালী। বিশেষ পুজোর দিন মন্দির চত্বরে বসে বিরাট মেলা।তন্ময় সেন হাজরা জানান দেশজুড়ে এই ক্ষ্যাপা কালী বহু ভক্ত রয়েছে কালী পুজো ছাড়াও শনিবার এবং মঙ্গলবারে বহু ভক্ত পুজো দিতে আসেন।
advertisement
কর্মসূত্রে যে সমস্ত মানুষজন বাইরে থাকেন তারা পুজোতে বাড়ি আসেন। কালী পুজোর সময় নিশি রাতেও পুজো চলে মন্দির চত্বরে। বাড়ির কোন শুভ কাজ হলে এই মন্দিরে পুজো দিয়ে সেই শুভ কাজ শুরু করেন।এছাড়াও জমির শস্য থেকে শুরু করে গাছের ফল সবটাই মাকে আগে অর্পণ করার পর বাড়িতে তোলেন। তাই এবার যদি আপনি বীরভূম ভ্রমণের জন্য আসেন তাহলে খোলা আকাশের নিচে এই কালীমন্দির দর্শন করে অবশ্যই যেতে পারেন।
advertisement
সৌভিক রায়
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Birbhum Kali Temple: খোলা আকাশের নিচে বিরাজমান প্রায় কয়েকশো বছর পুরনো ক্ষ্যাপাকালী মন্দির, বীরভূমের গেলে দর্শন করেই আসবেন
Next Article
advertisement
Japan New Bullet Train: নেই কোনও জানলা, বসার আসনও! কেন? জাপানের নতুন বুলেট ট্রেন দেখে চমকে গেল বিশ্ব
নেই কোনও জানলা, বসার আসনও! কেন? জাপানের নতুন বুলেট ট্রেন দেখে চমকে গেল বিশ্ব
  • নতুন বুলেট ট্রেন সামনে এনে চমকে দিল জাপান৷

  • নতুন ট্রেনে নেই কোনও বসার আসন, নেই জানলাও৷

  • বুলেট ট্রেনের নকশা দেখে চমকে গেল বিশ্ব৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement