advertisement

Sweater: রোঁয়া উধাও, শীতের পোশাক থাকবে একদম নতুন! ঠান্ডা পড়ার আগেই জানুন সোয়েটার ধোওয়ার কৌশল

Last Updated:

শুধু ছোট্ট কয়েকটি উপায়েই শীতের পোশাক ধোওয়া হবে সহজ। রং, রূপ বজায় রেখেই বহুদিন ভাল থাকবে প্রিয় সোয়েটার কিংবা মাফলার।

রোঁয়া উধাও, শীতের পোশাক থাকবে একদম নতুন! ঠান্ডা পড়ার আগেই জানুন সোয়েটার ধোওয়ার কৌশল
রোঁয়া উধাও, শীতের পোশাক থাকবে একদম নতুন! ঠান্ডা পড়ার আগেই জানুন সোয়েটার ধোওয়ার কৌশল
খাতায়কলমে শীত পড়তে এখনও দেরি৷ তবে ইতিমধ্যেই বাতাসে হালকা ঠান্ডার আমেজ৷ শোয়েটার পরার সময় কয়েকদিন পরেই আসতে চলেছে৷ অনেকেই ইতিমধ্যেই আলমারির তলায় শায়িত থাকা উলের জামাকাপড়, কম্বল খুঁজে বের করার কথা ভাবছেন৷ তবে শীতের সময়ের এইসব মোটা উলের জামাকাপড় পরিষ্কার করা এক মহা ঝক্কির ব্যপার৷
বিশেষত সোয়েটার বা যেকোনও উলের জিনিস ধোওয়ার সময় রোঁয়া উঠতে থাকে৷ তারপর সাধের শীত পোশাকটিকে মাত্র কয়েকবার ব্যবহারের পরেই জলাঞ্জলি দিতে হয়৷ এই ঝামেলা থেকে মুক্তির উপায় রয়েছে৷ শুধু ছোট্ট কয়েকটি উপায়েই শীতের পোশাক ধোওয়া হবে সহজ। রং, রূপ বজায় রেখেই বহুদিন ভাল থাকবে প্রিয় সোয়েটার কিংবা মাফলার।
advertisement
advertisement
চিরুনী দিয়েই আঁচড়ে নিন- আপনার প্রিয় সোয়েটারের যদি ইতিমধ্যেই রোঁয়া উঠে গিয়ে থাকে, তবে কাজে আসবে চিরুনি৷ মাঝারি দাঁড়ার চিরুনি দিয়ে আলতো সোয়েটারে আঁচড়ান৷ সোয়েটারের সব রোঁয়া উঠে আসবে৷
ভিনেগার জল ব্যবহার করুন- সাধারণ কাপড়ের সঙ্গে কখনই মেশিনে সোয়েটার ধোবেন না৷ সোয়েটার গুলিকে আলাদা ভাবে একসঙ্গে পরিষ্কার করুন৷ দামি সোয়েটার, কোট, জ্যাকেট ড্রাই ক্লিন করে নিলে ভাল হবে। সোয়েটার পরিষ্কারের সময় বালতির দলে ভিনিগার মিশিয়ে দিন৷ হাফ বালতি জলে এক কাপ ভিনিগার মিশিয়ে তাতে শীতের জামাকাপড় ডুবিয়ে রাখুন৷ এতেও সোয়েটারের রোঁয়া বিদায় নেবে৷
advertisement
মাস্কিং টেপ- উলের কাপড় থেকে লিন্ট বা রোঁয়া অপসারণের একটি সহজ উপায় হল মাস্কিং টেপের ব্যবহার করা৷
পিউমিস স্টোনের ব্যবহার- বাড়িতে পিউমিস স্টোন থাকলে সোয়েটার ধোয়ার কাজে লাগাতে পারেন৷ পিউমিস স্টোন দিয়ে ঘষলেও সোয়েটারের রোঁয়া উঠে যায়৷ একাজে শেভিং রেজারও ব্যবহার করতে পারেন।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Sweater: রোঁয়া উধাও, শীতের পোশাক থাকবে একদম নতুন! ঠান্ডা পড়ার আগেই জানুন সোয়েটার ধোওয়ার কৌশল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement