advertisement

হোলির রং তুলতে কী ব্যবহার করবেন ?

Last Updated:

বসন্ত তো কবেই এসে গিয়েছে। তবে দোল না এলে বসন্তের সেই পূর্ণতা যেন অধরাই থেকে যায়।

#কলকাতা: বসন্ত তো কবেই এসে গিয়েছে। তবে দোল না এলে বসন্তের সেই পূর্ণতা যেন অধরাই থেকে যায়। আর দোলের দিন মুখে রং লাগানো হবে না, এমনটা ভাবাও কঠিন ৷ সমস্যা হল, রং খেলতে তো ভালই লাগে ৷ কিন্তু খেলার পর সেই রং তোলার কাজটা মোটেই সহজ হয় না ৷ সাবান দিয়ে ঘষে ঘষে মুখ থেকে রং তুলতে গিয়ে প্রায় ঘণ্টাখানেক বাথরুমে কাটিয়ে দিয়েও বিশেষ লাভ হয় না ৷ রবিবার যারা দোল খেলে নিয়েছেন বা যারা আজকে হোলি খেলবেন, মুখ ও হাত-পা থেকে রং তোলার জন্য একটি বিশেষ পেস্ট বাড়িতেই বানিয়ে নিন ৷ তারপর সেটা ত্বকে লাগিয়ে নিন ৷ দেখবেন রং-ও উঠবে আর আপনার ত্বকও অনেক সুন্দর থাকবে ৷
পেস্টটি বানাতে অর্ধেক আদার টুকরো নিয়ে সেটি ছোট ছোট টুকরো করে নিন ৷ ৫-৮ টা টুকরো যাতে পাওয়া যায়, সেদিকে খেয়াল রাখবেন। এবার একটা ব্লেন্ডার নিয়ে তাতে আদার টুকরোগুলি দিন। ভাল করে ব্লেন্ড করে আদার পেস্ট বানিয়ে নিন। এবার একটা বাটিতে পেস্টটা রেখে দিন। ২ চামচ হলুদ গুঁড়ো মেশান আদার পেস্টের সঙ্গে। ১ চামচ লেবুর রস মেশান। এরপর ভাল করে সবক’টি উপকরণ মেশান। পেস্টটা মুখে ভাল করে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। তারপর ঠান্ডা জল দিয়ে সারা মুখটা ভাল করে ধুয়ে ফেলুন। হোলির পর পরই এই পেস্টটা দিয়ে ত্বকের পরিচর্যা করলে দেখবেন ত্বক বেশ ঝকঝক করছে আর রং-এর থেকে কোনওপ্রকার অ্যালার্জিও হবে না এর ফলে। দিনে কম করে দু’বার এই পেস্টটা মুখে লাগান ৷ কাজ হবেই ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
হোলির রং তুলতে কী ব্যবহার করবেন ?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement