advertisement

রথের দিনে বাড়িতেই বানিয়ে ফেলুন পাঁপড়

Last Updated:

রথ চলেছে পথ ছেড়ে দাও ৷ আর রথ টানতে টানতে গরম গরম পাঁপড় !

#কলকাতা: রথ চলেছে পথ ছেড়ে দাও ৷ আর রথ টানতে টানতে গরম গরম পাঁপড় ! তা না হলে চলে নাকি ? তবে এবারের রথে নয়, বাড়িতেই বানিয়ে ফেলুন পাঁপড় ! কীভাবে ?
যা যা লাগবে
আলু ১ কেজি, নুন স্বাদমতো, লঙ্কা গুড়ো আধা চা চামচ, ময়দা সামান্য, তেল পরিমাণ মতো।
advertisement
তৈরি করুন--
প্রথমে একটি বড় পাত্রে আলু সেদ্ধ করে নিতে হবে। আলু ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভর্তার মতো মাখতে হবে। আলুতে নুন, লঙ্কাগুড়ো, সামান্য ময়দা দিয়ে আটা মাখতে হবে। এতে মিশ্রণটি আঠালো হবে। খুব বেশি শক্ত বা বেশি নরমও হবে না।
advertisement
এরপর হাতে তেল মেখে আলুর মিশ্রণ থেকে ছোট ছোট বল তৈরি করুন। এরপর দুটি বড় পরিষ্কার পলিথিন নিন। পলিথিনগুলোতে ভালো করে তেল মাখান। একটি পলিথিন রুটি বেলার পিঁড়ির ওপর বিছিয়ে তার মাঝে আলুর বল রাখুন।
ওপরে আরেকটি পলিথিনটি বিছিয়ে হাতে চেপে বলটি সমান করে দিন। তারপর রুটি বেলতে থাকুন। সাবধানে এবং যতটা পাতলা করা যায় এমন ভাবে বানাতে হবে। এভাবে সবগুলো বলকে বেলে রুটির আকার দিন। রুটি গুলো এবার রোদে শুকিয়ে নিতে হবে। এবার গরম তেলে ভেজে খেতে পারেন মচমচে পাঁপড়। নিজেদের খাওয়ার সঙ্গে অতিথি আপ্যায়নে দারুণ উপযোগী আলুর পাঁপড়।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
রথের দিনে বাড়িতেই বানিয়ে ফেলুন পাঁপড়
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement