advertisement

পুজোয় হয়ে যাক ডিমের খিচুড়ি !

Last Updated:

গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি ৷ আর এই বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা৷ তার ওপর যদি হয় অন্য স্বাদের খিচুড়ি ৷

#কলকাতা:  আজই ঘরে ট্রাই করুন ডিমের খিচুড়ি৷ তৈরি করবেন কী করে? দেখে নিন...
উপকরণ
পোলাওয়ের চাল ৩ কাপ, আলু ২টো (কিউব করে কাটা), গাজর ১টি (কিউব করে কাটা), মটরশুঁটি ও তেল ১ কাপ করে; মসুর ডাল দেড় কাপ, ফুলকপি ছোট ১টি, পেঁপে কিউব আধ কাপ, পটোল কিউব ১ কাপ, ডিম ৪টি ফেটানো, গরমমসলা, লবণ পরিমাণমতো; ঘি ২ টেবিল চামচ, আদা বাটা, পেঁয়াজ ১ টেবিল চামচ করে; রসুন বাটা ১ চা-চামচ, কাঁচামরিচ ৮টি, পেঁয়াজ কুচি কোয়ার্টার কাপ, জল ৮ কাপ গরম।
advertisement
advertisement
প্রণালী
আলু গাজর পেঁপে পটোলের খোসা ছাড়িয়ে কিউব করে কেটে ভাপ দিয়ে নামান। ফুলকপি মটরশুঁটি অল্প একটু ভাপ দিয়ে আলাদা নামান। এখন হাঁড়িতে তেল দিয়ে সবজিগুলো তেলের মধ্যে হালকা ভেজে তুলুন। তেলের মধ্যে ঘি দিয়ে গরম করে গরমমসলা দিয়ে নেড়ে চাল দিয়ে কষান। চাল ঝরঝরা হয়ে গেলে জল দিন। জল ফুটে উঠলে সবজি দিয়ে নেড়ে আগুনের আঁচ কমিয়ে দিন এবং হাঁড়ির নিচে একটি মোটা তাওয়া দিন, যেন পুড়ে না যায়। হাঁড়ি ঢেকে দিন এবং হালকা আঁচে রাখুন। কিছুক্ষণ পর ফেটানো ডিম দিয়ে ওপর-নিচ করে নেড়ে দিন এবং আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে দিন। মৃদু আঁচে ২০ থেকে ২৫ মিনিট রাখুন। জল শুকিয়ে ঝরঝরে হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পুজোয় হয়ে যাক ডিমের খিচুড়ি !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement