advertisement

Healthcare: যেকোনও সময় হঠাৎ শরীর খারাপ হলে কী করবেন? হাতের কাছে রাখুন এই ওষুধগুলো

Last Updated:

Healthcare: রাতে বা দিনের যেকোনও সময় শরীর খারাপ হতে পারে, সে গ্যাসের ব্যথা থেকে শুরু করে জ্বরও হতে পারে! হাতের কাছে রাখুন এই ওষুধগুলো! চট করে বিপদ কাটবে

প্রয়োজনীয় ওষুধ 
প্রয়োজনীয় ওষুধ 
পূর্ব বর্ধমান: মধ্য রাতে হঠাৎ করেই শরীরে ছোট ছোট কিছু সমস্যা দেখা দিতে পারে! একবারও ভেবে দেখেছেন সেই সমস্যা যদি গুরুতর হয় তৎক্ষণাৎ আপনি কি করবেন? চিকিৎসক মিলটন বিশ্বাস বলছেন, রাতে মারাত্মক বিপদের হাত থেকে বাঁচতে বাড়িতে বেশ কিছু এমার্জেন্সি মেডিসিন রাখা যেতে পারে।
১)সিলভার সালফাডাইজিন ক্রিম (silver sulfadiazine cream ) :- কোথাও পুড়ে গেলে সেই জায়গায় দশ মিনিট অনবরত জল ঢালার পরে এই ক্রিম লাগানো যেতে পারে । এই ক্রিমটি ব্যবহার করলে অনেকটা আরাম পাওয়া যাবে ।
২)প্রভিডিন ওয়েন্টমেন্ট ( providine ointment ) :- এটি একটি অ্যান্টিসেপটিক মলম । কোথাও কেটে গেলে ঘা শুকতে এটা ভাল কাজ করে ।
advertisement
advertisement
৩) ট্যাবলেট ড্রোটাভেরিন ৪০ এমজি ( Tab drotaverine 40 mg ) :- এই ওষুধটি পেটে কোথাও ব্যথা হলে অথবা যেসব মহিলাদের পিরিয়ডের সময় পেটে ব্যথা হয় তারা এই ওষুধ খেতে পারে ।
৪) প্যারাসিটামল ৬৫০ এমজি ( paracetamol 650 mg ) :- গায়ে হালকা ব্যথা অথবা জ্বর হলে এই ওষুধটি খেতে পারেন।
advertisement
৫)অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট ( antihistamine tablet ) :- যদি গায়ে হঠাৎ করে এলার্জি ওঠে এবং প্রচন্ড চুলকানি হয় এবং যদি হালকা ঠান্ডা লাগে সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট খাওয়া যেতে পারে ।
৬)ওআরএস ( ors ) :- যদি কারও পেট খারাপ হয় তাহলে মলের সঙ্গে অনেক মিনারেলস শরীর থেকে বেরিয়ে যায় , তাই মিনারেলসের ঘাটতি পূরণ করার জন্য জলের সঙ্গে ওআরএস গুলে বারে বারে খাওয়া যেতে পারে ।
advertisement
৭) ট্যাবলেট ওমেলরাজোল ( tab omeprazole ) :- কারও যদি বুকে জ্বালাপোড়া করে , গ্যাস ,অম্বল হয় তাহলে এই ওষুধটি খাওয়া পারে ।
৮) ট্যাবলেট অ্যাসপিরিন ( tab aspirin ) :- যারা হার্টের রোগী রয়েছেন তারা বাড়িতে এই জাতীয় ওষুধ রাখতে পারেন। হঠাৎ যদি লক্ষ্য করেন মাঝরাতে আপনাদের বুকে চাপ ধরা যন্ত্রণা করছে। এবং ব্যথাটা অনেকক্ষণ ধরে হচ্ছে, এবং ব্যথাটা আস্তে আস্তে আপনাদের পিঠের দিক হয়ে মুখের চোয়ালের দিকে চলে আসছে । এরকম অবস্থায় 300 এমজি অ্যাসপিরিন ট্যাবলেট ওই পেশেন্টকে খাওয়ানো যেতে পারে । প্রতিটি ক্ষেত্রে ব্যবহারের আগে বিশেষজ্ঞের মতামত জরুরি।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Healthcare: যেকোনও সময় হঠাৎ শরীর খারাপ হলে কী করবেন? হাতের কাছে রাখুন এই ওষুধগুলো
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement