advertisement

Health News: কোভিডেঙ্গির লক্ষণ কী! কী করে বুঝবেন এই দুই রোগের প্রভাবেই শরীর কাহিল? দেখুন

Last Updated:

Health News: বেশ কয়েকটি লক্ষণের কথা চিকিৎসকরা বলছেন৷ তাঁরা বলছেন, করোনা আক্রান্তদের পরবর্তীতে এ বছর ডেঙ্গি হওয়ার ফলে শরীরে ভয়াবহ প্রভাব পড়তে পারে৷

চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি
চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি
কলকাতা: কখনও একবার কোভিড আক্রান্ত হয়েছে, তার পর এই বছর যাঁরা কোভিডে আক্রান্ত হচ্ছেন, তাঁদের স্বাস্থ্য নিয়ে নানারকম ঝুঁকি তৈরি হচ্ছে৷ এ বার সেই নিয়েই সতর্ক করছেন চিকিৎসকরা৷ তাঁরা বলছেন, অবশ্যই এদের আলাদা করে চিহ্নিত করা দরকার, চিকিৎসায় বিশেষ পদ্ধতিও অবলম্বন করা হচ্ছে৷ কিন্তু কী কী লক্ষণ দেখলে আপনি বুঝবেন, আপনিও এই রোগে আক্রান্ত৷
বেশ কয়েকটি লক্ষণের কথা চিকিৎসকরা বলছেন৷ তাঁরা বলছেন, করোনা আক্রান্তদের পরবর্তীতে এ বছর ডেঙ্গি হওয়ার ফলে শরীরে ভয়াবহ প্রভাব পড়তে পারে৷ পাশাপাশি, অ্যাকিউট ডায়রিয়ার সমস্যা হতে পারে৷ এ ছাড়া, দীর্ঘদিন ধরে পেট খারাপের সমস্যায় ভুগতে হবে, ঘনঘন বমি হতে পারে৷ এ ছাড়াও লিভারে প্রভাব পড়বে, ক্ষতিগ্রস্ত হবে লিভার৷ এমনকী পেটে জল জমার মতো প্রভাবও পড়তে পারে৷
advertisement
advertisement
এ ছাড়া আরও কয়েকটি প্রভাব পড়তে পারে শরীরে৷ চিকিৎসরা বলছেন, ‘ফুসফুসের ওপর দীর্ঘকালীন প্রভাব পড়বে, ফুসফুসে জল জমতে পারে ফলে শ্বাসকষ্টের সম্ভাবনা বাড়বে৷ এ ছাড়াও বুকে জল জমতে পারে৷ কিডনির ওপর প্রভাব পড়তে পারে, প্রস্রাবের সমস্যা বন্ধ হয়ে যেতে পারে৷
এ ছাড়াও ত্বকের গভীর সমস্যা হতে পারে, স্কিনে র‍্যাশ বেরোতে পারে৷ এ ছাড়া এ ক্ষেত্রে ডেঙ্গি হেমারেজিক হওয়ার সম্ভাবনাও প্রবল, অর্থাৎ শরীরে বিপুল পরিমাণ রক্তপাত হতে থাকবে, এর ফলে প্লেটলেটের সমস্যাও হতে পারে৷ তবে জ্বর হলে কোনও মতে অ্যান্টিবায়োটিক বা পেনকিলার খাওয়া চলবে না৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health News: কোভিডেঙ্গির লক্ষণ কী! কী করে বুঝবেন এই দুই রোগের প্রভাবেই শরীর কাহিল? দেখুন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement