advertisement

স্তন্যপান করাতে আগ্রহী নন অনেক মায়েরাই, শিশুর কী কী ক্ষতি করছেন জানেন ?

Last Updated:

মায়ের দুধের বিকল্প নেই। সকলেই জানেন। জন্মের প্রথম ছ'মাস এই দুধেই জীবন খোঁজে শিশু।

#কলকাতা: মায়ের দুধের বিকল্প নেই। সকলেই জানেন। জন্মের প্রথম ছ'মাস এই দুধেই জীবন খোঁজে শিশু। আগের চেয়ে সচেতনতা বেড়েছে ঠিকই। তবু আজও অনেক মা-ই সন্তানকে স্তন্যপান করাতে আগ্রহী নন। টিনড মিল্কে বাড়ছে অপুষ্টি।
ফোকলা হাসির ফাঁকে লুটিয়ে আদর, আবদার....ঘুম, খিদে সবেতেই মায়ের দুধের প্রশ্রয়...তবে কেন শিশুকে স্তন্যপান করাতে এত রাখডাক ? কিছু ছবি সত্যি আমাদের নতুন করে ভাবায়।
পার্লামেন্ট চলাকালীন সন্তানকে স্তন্যপান করিয়ে নজর কাড়েন অস্ট্রেলিয়ার সেনেটর ল্যারিজা ওয়াটর্স ৷ পার্লামেন্টের মধ্যে সন্তানকে স্তন্যপান করান কানাডার সাংসদ জিনেট টেলর-ও। অন্যদিকে, কলকাতায় সাউথ সিটি মলে সন্তানকে স্তন্যপান করাতে গিয়ে চরম অপমানিত হতে হয় এক মা-কে। তাঁকে শৌচালয়ে গিয়ে স্তন্যপান করানোর পরামর্শ দেন নিরাপত্তারক্ষী।
advertisement
advertisement
হইচই হতেই পরিস্থিতি কিছুটা বদলায়। কয়েকটি শপিং মল, স্টেশন, কিছু অফিসে তৈরি হয় মাতৃদুগ্ধপান কক্ষ। তবু কি মনের আগল খুলেছে সমাজ? এগিয়ে আসছেন কি সব মা ?
কেউ বলছেন, ব্রেস্টফিড করালে ফিগার নষ্ট হয়ে যাবে। কারও বক্তব্য, মাতৃকালীন ছুটির মেয়াদ কম। বেশিরভাগ অফিসেই বেবি-সিটিং-এর ব্যবস্থা নেই। তাই সন্তানদের ব্রেস্ট ফিড করা সম্ভব হয় না।
advertisement
মায়ের দুধ পুষ্টিতে ভরপুর। প্রথম ছ'মাস মাস্ট। কিন্তু অনেক ক্ষেত্রেই আজ টিনড মিল্কে মায়ের গন্ধ খোঁজে অবুঝ শৈশব। আর এতেই বাড়ছে অপুষ্টির বিপদ।
পরিসংখ্যান বলছে, শহরের সত্তর শতাংশ মা সন্তানকে স্তন্যপান করান। তিরিশ শতাংশ এগিয়ে আসেনি আজও। আরেকটু কি সচেতন হওয়া যায় না।?
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
স্তন্যপান করাতে আগ্রহী নন অনেক মায়েরাই, শিশুর কী কী ক্ষতি করছেন জানেন ?
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement