advertisement

স্ন্যাক্স হিসেবে পপকর্ন কতটা পুষ্টিকর?

Last Updated:
সিনেমা হলে বসে পছন্দের সিনেমা দেখা হোক বা বাড়িতে বসে জমিয়ে ভারত-পাকিস্তান ম্যাচ৷ সঙ্গে টুকটাক মুখ চালানোর জন্য পপকর্নের থেকে ভাল কিছু আছে কি? কিন্তু পপকর্ন খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভাল না খারাপ, তা নিয়ে দ্বিমত রয়েছে অনেক৷ জেনে নিন কী বলছেন নিউট্রিশনিস্টরা৷
তারা বলেন, শুধু এয়ার-পপড শুকনো কর্নে থাকে মাত্র ৩০ ক্যালোরি৷ শুধু তাই নয়৷ পপকর্নে থাকে পলিফেনলের মতো প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিড্যান্ট৷ যা শরীরের অনেক রকম সমস্যা দূরে রাখতে সাহায্য করে৷ পেটও পরিষ্কার রাখে পপকর্ন৷ আবার পপকর্নে রয়েছে প্রচুর পরিমাণ আয়রনও৷
কিন্তু যতই লো-ক্যালোরি হোক না কেন পপকর্নের পুষ্টিগুণও কিন্তু বেশ কম৷ এর মধ্যে যেমন কোনও ভিটামিন নেই, তেমনই নেই ফল, সব্জি, দুধ, মাংস বা বাদামে থাকা কোনও মিনারেলও৷ তারওপর যদি পপকর্ন আরও সুস্বাদু করতে মাখন, চিজ বা ক্যারামেলের মতো কোনও ফ্লেভার মেশান তাহলে পুষ্টি তো দূরের কথা পপকর্ন স্বাস্থ্যের জন্য হয়ে ওঠে আরও ক্ষতিকারক৷
advertisement
advertisement
তাই পপকর্ন পেট ভরনোর জন্য স্ন্যাকস হিসেবে খেতেই পারেন৷ কিন্তু সঙ্গে অবশ্যই ডায়েটে রাখুন পুষ্টিকর খাবার৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
স্ন্যাক্স হিসেবে পপকর্ন কতটা পুষ্টিকর?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement