advertisement

চোখ ভাল রাখার পাঁচটি উপায় জেনে নিন

Last Updated:

কয়েকটা সহজ নিয়ম মেনে চললে, চোখকে বহুদিন ভাল রাখা সম্ভব !

#কলকাতা: অফিসে কিংবা বাড়ি ফিরেও কম্পিউটারের সামনে ঘণ্টার পর ঘণ্টা থাকেন ৷ তারপর হাতের মুঠোয় ফোনটার দিকে চোখ তো রয়েছেই ৷ এভাবেই ধীরে ধীরে আপনার চোখের অবস্থা খারাপ হচ্ছে ৷ দুর্বল হয়ে পড়ছে দৃষ্টিশক্তি ৷ কিন্তু জানেন কি ? কয়েকটা সহজ নিয়ম মেনে চললে, চোখকে বহুদিন ভাল রাখা সম্ভব !
১) সকালে উঠেই অভ্যাস করুন সবুজের দিকে তাকানো ৷ শহরে গাছের সংখ্যা এমনিতেই কম ৷ তাই বাড়ির টবের গাছের দিকেই কিছুক্ষণ তাকিয়ে থাকতে পারেন ৷
২) ঘরের একদিকের দেওয়ালের রং রাখুন হালকা সবুজ ৷ কিংবা জানলার পর্দা সবুজ রঙের রাখতে পারেন৷
advertisement
৩) অফিসের কম্পিউটার বা ল্যাপটপের স্ত্রিন সেভার রাখুন সবুজ রঙের ৷ কাজ করার মাঝে মাঝে সেটা দেখে নিন ৷
advertisement
৪) একটানা চোখ খুলে কাজ না করাই ভাল ৷ কাজের মাঝে অল্প সময়ের জন্য হলেও চোখ বন্ধ করুন ৷
৫) চোখ ভাল রাখতে মাঝে মধ্যেই চোখের ব্যায়াম করুন ৷ একবার ঘড়ির কাঁটার দিকে এবং আরেকবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে চোখের মণি ঘোরান ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
চোখ ভাল রাখার পাঁচটি উপায় জেনে নিন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement