advertisement

বাড়িতেই বানিয়ে ফেলুন KFC-এর চিকেন ফ্রাই, রইল রেসিপি

Last Updated:

KFCএর চিকেন উইংস কার না ভালো লাগে ৷ ছোট থেকে বড় সবার কাছেই হট ফেভারিট KFC ৷ কিন্তু এই চিকেন উইংস আপনি ইচ্ছে

#কলকাতা: KFCএর চিকেন ফ্রাই কার না ভালো লাগে ৷ ছোট থেকে বড় সবার কাছেই হট ফেভারিট KFC ৷ কিন্তু এই চিকেন ফ্রাই আপনি ইচ্ছে করলেই ঘরে বানাতে পারেন ৷ আর তাক লাগাতে পারেন বাড়ির লোকদের ! কীভাবে বানাবেন? রইল তারই রেসিপি ৷
উপকরণ :
চিকেন পিস ৪ টা
advertisement
ডিম ১ টা
গোল মরিচ গুঁড়ো ১/২ চামচ
ওয়েস্টার সস ১ টেবিল চামচ
সয়া সস ১ চামচ
সরষে গুঁড়ো / পেস্ট ১ চামচ
ময়দা ১ টেবিল চামচ
টোস্ট বিস্কুট এর গুঁড়ো ১ কাপ
নুন আন্দাজ মত
তেল ১ কাপ
প্রনালি :
চিকেন পিস গুলো ধুয়ে জল ঝরিয়ে রাখুন।
advertisement
একটা পাত্রে ডিম, সরষে গুঁড়ো, ওয়েস্টার সস, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, নুন, ময়দা এক সাথে ফেটিয়ে চিকেন ম্যারিনেট করে রাখুন।
এরপর চিকেন পিস গুলো বিস্কুটের গুঁড়োতে ভাল ভাবে মিশিয়ে ১০ মিনিট ফ্রিজে রাখুন। এতে চিকেনের সঙ্গে ক্রাম্ব লেগে থাকবে।
ডুবো তেলে সময় নিয়ে সোনালি করে ভাজুন। সস দিয়ে গরম গরম পরিবেশন করুন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বাড়িতেই বানিয়ে ফেলুন KFC-এর চিকেন ফ্রাই, রইল রেসিপি
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement