advertisement

নতুন বছরের পার্টিতে পুরুষরা কেমন সাজবেন? দেখুন ট্রেন্ডিং স্টাইল

Last Updated:

পাঁচটি আরামদায়ক বাছাই পোশাকের তালিকা রইল যা নতুন বছরের প্রাক্কালে মিস করতে পারবেন না কেউই। সত্যি বলতে কী, ছেলেদের নিউ ইয়ার পার্টির সাজে ট্রেন্ড এখন এরাই।

পার্টিতে পুরুষরা কেমন সাজবেন?
পার্টিতে পুরুষরা কেমন সাজবেন?
#কলকাতা: নববর্ষ প্রত্যেকের জীবনে একটি নতুন সূচনা নিয়ে আসে। তাই সেই উল্লেখযোগ্য দিনের জন্য সত্যিকার অর্থে পোশাক বেছে নিতে কার্পণ্য কেন! অবশ্যই এমন কিছু পরতে হবে যাতে নিজেকে ভাল দেখাবে, আবার স্বাচ্ছন্দ্য বোধের সঙ্গে আপোসও করতে হবে না। এমনই পাঁচটি আরামদায়ক বাছাই পোশাকের তালিকা রইল যা নতুন বছরের প্রাক্কালে মিস করতে পারবেন না কেউই। সত্যি বলতে কী, ছেলেদের নিউ ইয়ার পার্টির সাজে ট্রেন্ড এখন এরাই।
স্টেটমেন্ট হুডি
স্টেটমেন্ট হুডি হল নিত্যদিনের পোশাককে টেক্কা দেওয়ার সেরা উপায়। এগুলি বেছে নেওয়ার সময়, সর্বদা এমন হুডিগুলি ব্যবহার করতে হবে, যাতে মজবুত কাপড় বা ফ্যাব্রিক থাকে, কারণ সেগুলি সবচেয়ে টেকসই হয়। এমন হুডি আসলে লেয়ার করে পোশাক পরতেও সাহায্য করে। পার্টির জন্য হুডি উপরে একটু চটকদার, একটু বড় আকারের ব্লেজার গায়ে ছড়িয়ে নিলেই হবে। স্টাইলের সঙ্গে সারা রাত শরীর উষ্ণও থাকবে।
advertisement
advertisement
সোয়েটপ্যান্ট
সোয়েটপ্যান্ট এখন পর্যন্ত তৈরি করা সবচেয়ে আরামদায়ক পোশাক হয়ে উঠেছে দিন দিন। সোয়েটপ্যান্ট পরে চলাচল করা সহজ হওয়ায়,অস্বস্তিকর না হয়েই নববর্ষের আগের রাতে সব হুল্লোড়েই নিজেকে সঁপে দেওয়া যাবে।
স্টেটমেন্ট জগার
একজোড়া জগার মুহূতে কর্পোরেট বস থেকে কাউকে ট্রেন্ডি বানিয়ে দিতে সক্ষম। এই জগারগুলি আরামের সঙ্গে সঙ্গে সুন্দর দেখানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। প্রাক নববর্ষের রাতে ড্র-কর্ড স্ট্রিং সহ আরামদায়ক ইলাস্টিক কোমরবন্ধ সারা রাত কোমরকে আরামে রাখবে।
advertisement
স্টেটমেন্ট সোয়েটশার্ট
স্টেটমেন্ট সোয়েটশার্টগুলি যে কোনও অনুষ্ঠানের ধরনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সুপরিচিত। কারণ এর কাপড় একটা আরামদায়ক উষ্ণতা শরীরে ছড়িয়ে দেয়। আর সেই সঙ্গে আড়ম্বরও নিয়ে আসে। বলা যায়, আরাম আর আড়ম্বরের মধ্যে একটি ভারসাম্য সরবরাহ করে।
advertisement
কার্ডিগান
কার্ডিগান শরীরকে উষ্ণ এবং আরামদায়ক রাখার সর্বোত্তম উপায়। জিন্সের সঙ্গে মিশিয়ে পরলে একটা সম্ভ্রান্ত লুক নিয়ে আসে। সুন্দর বুননের কার্ডিগান বেশ মসৃণ অথচ আনন্দের বাতাবরণ এনে দেয় সাজে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
নতুন বছরের পার্টিতে পুরুষরা কেমন সাজবেন? দেখুন ট্রেন্ডিং স্টাইল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement