advertisement

European Tourist: শিংওয়ালা হাতি! কাজিরাঙা'কে ভালবেসে ইউরোপীয় পর্যটকের শরীরজুড়ে ইউনিকর্নের ট্যাটু

Last Updated:

European Tourist: শিংওয়ালা ঘোড়া, হাতি এইসব প্রাণী বিভিন্ন দেশ, জাতির পুরাণে, কল্পনায় যুগ যুগ ধরে জায়গা পেয়েছে। এদের আমরা ইউনিকর্ন বলে জানি

নিজস্ব প্রতিবেদন: একশৃঙ্গ গণ্ডারের জন্য বিশ্বের দরবারে অতি সমাদ্রিত অসমের কাজিরাঙা জাতীয় অভয়ারণ্য। তবে গত কয়েক বছর ধরে বাঘের কারণেও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কাজিরাঙা। ফলে প্রতিবছর বহু বিদেশি পর্যটক এখানে ছুটে আসেন। তবে এবার এক অন্যরকম বিদেশী পর্যটকের দেখা মিলল এখানে। কাজিরঙা ও তার পরিবেশের প্রতি মুগ্ধতা থেকে নিজের কল্পনা মিশিয়ে এক অদ্ভুত ধরনের শিংওয়ালা হাতি, গণ্ডারের ট্যাটু পিঠ জুড়ে করেছেন মিত্তিয়াস রোগার নামে ওই সুইডিস পর্যটক।
শিংওয়ালা ঘোড়া, হাতি এইসব প্রাণী বিভিন্ন দেশ, জাতির পুরাণে, কল্পনায় যুগ যুগ ধরে জায়গা পেয়েছে। এদের আমরা ইউনিকর্ন বলে জানি। আজও অনেকে বিশ্বাস করেন এই বিশ্বে ইউনিকর্ন সত্যি আছে। যদিও বিজ্ঞান সেই দাবির স্বপক্ষে কথা বলে না। তবে কাজিরাঙার প্রতি ভালোবাসা থেকে সুইডিস পর্যটক মিত্তিয়াস রোগার হাতির ইউনিকর্নের এক বিশাল ট্যাটু এঁকেছেন নিজের গোটা পিঠ জুড়ে।
advertisement
advertisement
কাজিরাঙার বিপুল জীববৈচিত্র্য, এখানকার সবুজের মন কেড়ে নেওয়া এবং সামগ্রিকভাবে এই এলাকার পরিবেশ সুইডেনের এই পর্যটকের মনে ভালমত জায়গা করে নিয়েছে। তাই বারবার তিনি কাজিরাঙায় ছুটে আসেন। তবে এবার তাঁর শরীরের এই ট্যাটু সাড়া ফেলে দিয়েছে অসমের উপজাতি ও সেখানে আসা বাকি বিদেশি পর্যটকদের মধ্যে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
European Tourist: শিংওয়ালা হাতি! কাজিরাঙা'কে ভালবেসে ইউরোপীয় পর্যটকের শরীরজুড়ে ইউনিকর্নের ট্যাটু
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement