advertisement

Gas acidity relief tips: সকালে খালি পেটে গ্যাসের ওষুধ নয়, রোজ খান পরিচিত এই জিনিস! ভুলে যাবেন অ্যাসিডিটি

Last Updated:

যদি খাওয়াদাওয়ার পর গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা হলে অথবা পেট ভার হয়ে থাকলে খাওয়ার পরেই এক চামচ জোয়ান খেয়ে নিন৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতা: গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা আজকাল অনেকেরই থাকে৷ বেহিসেবি খাওয়া দাওয়া, মানসিক চাপের কারণে অধিকাংশ মানুষই এখন গ্যাস, অ্যাসিডিটি, পেটের সমস্যা, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থাকেই৷
গ্যাসের সমস্যার কারণে পেট ফোলা, পেটে ব্যথা, বদহজম হতে পারে৷ এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেরই ভরসা এখন গ্যাসের ট্যাবলেট৷ কিন্তু আমাদের রান্নাঘরেই এমন একটি জিনিস আছে, যা ব্যবহার করে সহজেই গ্যাস, অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব৷
advertisement
advertisement
যদি খাওয়াদাওয়ার পর গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা হলে অথবা পেট ভার হয়ে থাকলে খাওয়ার পরেই এক চামচ জোয়ান খেয়ে নিন৷ এর ফলে দ্রুত স্বস্তি মিলবে৷ এর পাশাপাশি প্রতিদিন এক চামচ জোয়ান প্রতিদিন সকালে খালি পেটে খেলে সারা দিন গ্যাস এবং অ্যাসিডিটির মতো সমস্যা হবে না৷ চাইলে জোয়ানের সঙ্গে বিট নুনও মিশিয়ে খেতে পারেন৷ গ্যাস, অ্যাসিডিটির খুব বেশি সমস্যা হলে সকালবেলা জোয়ানের সঙ্গে জলও পান করুন৷
advertisement
আসলে জোয়ানের মধ্যে অ্যান্টি- অ্যাসিড গুণাবলী থাকে৷ এর পাশাপাশি জোয়ান পেটের ভিতরে পিএইচ-এর মাত্রা ব্যালেন্স করতে সাহায্য করে৷ এর ফলে অম্বল হওয়ার সম্ভাবনা কমে৷ হজমে সাহায্যকারী এনজাইম বৃদ্ধিতেও সাহায্য করে জোয়ান৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Gas acidity relief tips: সকালে খালি পেটে গ্যাসের ওষুধ নয়, রোজ খান পরিচিত এই জিনিস! ভুলে যাবেন অ্যাসিডিটি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement