advertisement

Chicken Recipe: একঘেয়ে চিকেন খেতে খেতে বিস্বাদ লাগছে? এই রেসিপিতেই বদলে ‌যাবে মাংসের টেস্ট

Last Updated:

Chicken Recipe: দুর্দান্ত স্বাদের এই ধনেপাতার চিকেন বানাতে চাই সামান্য কিছু উপকরণ যেমন ধনেপাতা, পেঁয়াজ ,আদা রসুন বাটা, লেবু, দারুচিনি ও গোলমরিচ।

+
ধনেপাতার

ধনেপাতার চিকেন 

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুর: একঘেয়ে চিকেন খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছেন? স্বাদ বদলাতে বানিয়ে ফেলতে পারেন ধনেপাতার চিকেন। শীতকালে বাড়িতেই সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই ধনেপাতার চিকেন।দুর্দান্ত স্বাদের এই ধনেপাতার চিকেন বানাতে চাই সামান্য কিছু উপকরণ যেমন ধনেপাতা, পেঁয়াজ ,আদা রসুন বাটা, লেবু, দারুচিনি ও গোলমরিচ।
প্রথমে ধনেপাতার চিকেন বানানোর জন্য মাংস ভালভাবে পরিষ্কার করে তার মধ্যে আদা ,রসুন বাটা, স্বাদমতো লবণ, ও এক টুকরো লেবুর রস ও ধনেপাতা পেস্ট করে মাখিয়ে নিন। ভালভাবে মাখিয়ে ৩০ মিনিটের মতো রেখে দিতে পারেন। এরপর কড়াইতে তেল গরম করে সেই তেলে দারচিনি , গোটা গোলমরিচ, তেজপাতা সমস্ত কিছু দিয়ে পেঁয়াজটাকে ভালভাবে ভেজে নিন ।
advertisement
advertisement
পেঁয়াজ ভাজা হয়ে গেলে তখন মেখে রাখা ধনেপাতা ও চিকেন দিয়ে স্বাদমতো লবণ ,হলুদ দিয়ে কষাতে থাকুন। ভালভাবে কষানো হয়ে গেলে চিকেন থেকে জল ছাড়বে এরপর আরও ১৫ থেকে ২০ মিনিট কষিয়ে তারপর নামিয়ে ফেলুন গরম গরম ধনেপাতার চিকেন। ভাত, রুটি কিংবা পরোটা যে কোন কিছুর সঙ্গে গরম গরম পরিবেশন করতে পারেন এই ধনেপাতার চিকেন।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Chicken Recipe: একঘেয়ে চিকেন খেতে খেতে বিস্বাদ লাগছে? এই রেসিপিতেই বদলে ‌যাবে মাংসের টেস্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement