advertisement

চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি ছাড়ুন...! কিশোরী বাবুর বেগুনের 'বিরিয়ানি' চেখে দেখুন একটিবার! মজেছে খাদ্যরসিকরা

Last Updated:

East Bardhaman News: চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আলু বিরিয়ানি তো বিরিয়ানি খেয়েছেন কিন্তু কখনো খেয়েছেন কি বেগুন বিরিয়ানি ! শুনে অবাক হচ্ছেন তো বেগুনের আবার বিরিয়ানি? 

+
দোকানের

দোকানের ছবি

বড়শুল: চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আলু বিরিয়ানি তো অনেক খেয়েছেন, কিন্তু কখনও খেয়েছেন কি বেগুন বিরিয়ানি? শুনে অবাক হচ্ছেন তো বেগুনের আবার বিরিয়ানি? শুনতে আশ্চর্য লাগলেও এখন এমনই এক বিরিয়ানি পাওয়া যাচ্ছে পূর্ব বর্ধমানের এই দোকানে।
তিনি কোনও নামী-দামি হোটেল বা রেস্তোরাঁ সেফ নন কিন্তু তাদের থেকেও কম কিছু নয় কারণ তাঁর হাতের ছোঁয়াতে এখন হিট বেগুনের বিরিয়ানি। তিনি বড়শুলের কিশোরী মান্না। তবে তাঁর তৈরি বেগুনের বিরিয়ানির নাম শুনে বিরিয়ানি ভেবে আবার ভুল করবেন না যেন।
advertisement
advertisement
এটি হল আসলে এক ধরনের চপ। বেগুনের সঙ্গে পিয়াজ,চিকেন কিমা, বিরিয়ানির ফ্লেভার আর কিশোরী বাবুর নিজের হাতের বানানো সিক্রেট মশলা দিয়ে তৈরি হয় এই চপ। এই চপে আপনি পাবেন বিরিয়ানি ফ্লেভার তাই ক্রেতাদের আকর্ষণ করতেই এই চপের নাম দেওয়া হয়েছে বেগুনের বিরিয়ানি।
advertisement
এটি ছাড়াও প্রায় সব রকমের চপ পাওয়া যায় তার এই দোকানে। বর্তমানে কিশোরী বাবু চপ বান বানান আর ব্যবসা সামলান তাঁর ছেলে ও নাতি। দোকান খোলা থেকেই দোকানে জমতে শুরু করে ভিড়। শুধু বড়শুল নয় আশেপাশের যেকোনো জায়গা থেকেই কাজে আসুন না কেন একবার হলেও আসেন কিশোরী ভ্যারাইটিজ চপে। আর তাঁদের দোকানের এখন সবচেয়ে হিট আইটেম হল বেগুনের বিরিয়ানি।
advertisement
আপনি যদি খাদ্যরসিক হন আর চিরাচরিত আলুর চপ বা বেগুনি খেয়ে একঘেয়েমি লাগে, তবে জিভের স্বাদ বদলাতে বড়শুলের এই দোকানে একবার ঢুঁ মারতেই পারেন। কিশোরী বাবুর হাতের জাদুতে তৈরি এই ‘বেগুনের বিরিয়ানি’ আপনার বিকেলের জলখাবারকে দেবে এক অন্য মাত্রা।
সায়নী সরকার
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি ছাড়ুন...! কিশোরী বাবুর বেগুনের 'বিরিয়ানি' চেখে দেখুন একটিবার! মজেছে খাদ্যরসিকরা
Next Article
advertisement
March 2026 Monthly Horoscope: রাশিফল মার্চ ২০২৬: দেখে নিন এই মাস কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল মার্চ ২০২৬: দেখে নিন এই মাস কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল মার্চ ২০২৬

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement