advertisement

East Bardhaman Artistry: কাঠের পেঁচাই গ্রামের পরিচয়, পূর্বস্থলীর নতুনগ্রামের অনন্য গল্প মুগ্ধ করে

Last Updated:

পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নতুনগ্রামের ঐতিহ্য কাঠের তৈরি পেঁচা। প্রজন্মর পর প্রজন্ম ধরে এই গ্রামে তৈরি হয়ে আসছে নানা নকশার কাঠের পেঁচা। তবে সময়ের সঙ্গে সঙ্গে শিল্পে আধুনিকতার ছোঁয়া লেগেছে। এখন নানা আসবাবপত্রেও ফুটে উঠছে পেঁচার অবয়ব।

+
নতুনগ্রাম 

নতুনগ্রাম 

কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমান রাজ্যের ‘শস্যভাণ্ডার’ নামে পরিচিত। জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে সারাবছর চলে চাষবাস। তবে কৃষির পাশাপাশি এই জেলাতেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে একাধিক ছোট-বড় শিল্প। এমনও কিছু গ্রাম রয়েছে, যেখানে শিল্পীদের নিপুণ শিল্পকর্ম দেখলে সত্যিই মুগ্ধ হতে হয়। তেমনই এক অনন্য গ্রাম হল কালনা মহকুমার অন্তর্গত পূর্বস্থলী–২ ব্লকের নতুনগ্রাম।
পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নতুনগ্রাম পরিচিত ‘কাঠপুতুলের গ্রাম’ নামে। এই গ্রামের ঐতিহ্য কাঠের তৈরি পেঁচা। প্রজন্মের পর প্রজন্ম ধরে কাঠ কেটে, খোদাই করে বিভিন্ন ধরনের পুতুল তৈরি করে আসছেন শিল্পীরা। কাঠের পেঁচা শুধু একটি শিল্পকর্ম নয়, বরং এই গ্রামের শিল্পীদের জীবিকা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নতুনগ্রামের শিল্পী সুদেব ভাস্কর বলেন, ” এটা আমাদের গ্রামের ঐতিহ্য। এই শিল্পের উপর নির্ভর করেই আমাদের সংসার চলে।” তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই ঐতিহ্যবাহী শিল্পেও এসেছে আধুনিকতার ছোঁয়া। এখন আর শুধু কাঠের পেঁচা বা পুতুলেই সীমাবদ্ধ নন নতুনগ্রামের শিল্পীরা। ঐতিহ্যকে বজায় রেখেই তাঁরা তৈরি করছেন নিত্যনতুন সামগ্রী।
advertisement
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, বর্তমানে শিল্পীরা কাঠ দিয়ে তৈরি করছেন বিভিন্ন ধরনের আসবাবপত্র। এর মধ্যে রয়েছে ডাইনিং টেবিলের সেট, কাঠের চেয়ার, বড় কাঠের বেঞ্চ, বুক সেলফ-সহ আরও নানা ধরনের আসবাব। এই আসবাবপত্রগুলির নকশায় বিশেষত্ব রয়েছে, প্রতিটি কাজেই কোনও না কোনওভাবে জুড়ে দেওয়া হয়েছে নতুনগ্রামের ঐতিহ্যবাহী কাঠের পেঁচার ছোঁয়া।যেমন, বুক সেলফের মধ্যে হাতে আঁকা কাঠের পেঁচার ছবি, কাঠের চেয়ারের পিঠে ছোট্ট খোদাই করা পেঁচা কিংবা বেঞ্চের নকশায় পেঁচার অবয়ব। আধুনিক আসবাব হলেও ভিতরে লুকিয়ে রয়েছে গ্রামের শতাব্দী প্রাচীন শিল্পধারা। সব মিলিয়ে বলা যায়, নতুনগ্রামের শিল্পীরা একদিকে যেমন নিজেদের ঐতিহ্যকে আঁকড়ে ধরে রেখেছেন, তেমনই আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের শিল্পকে নতুন রূপে তুলে ধরছেন।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
East Bardhaman Artistry: কাঠের পেঁচাই গ্রামের পরিচয়, পূর্বস্থলীর নতুনগ্রামের অনন্য গল্প মুগ্ধ করে
Next Article
advertisement
New Guidelines For Vande Mataram: ‘বন্দে মাতরম’ নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ কেন্দ্রের, জাতীয় সঙ্গীতের আগেই গাইতে হবে জাতীয় গান, উঠে দাঁড়ানোও বাধ্যতামূলক
‘বন্দে মাতরম’ নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ কেন্দ্রের, গাইতে হবে জাতীয় সঙ্গীতের আগে
  • জাতীয় সঙ্গীতের আগে গাইতে হবে জাতীয় গান ‘বন্দে মাতরম’

  • সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ গাওয়ার সময় উঠে দাঁড়ানো বাধ্যতামূলক

  • ‘বন্দে মাতরম’ গানের ৬টি স্তবকই গাওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement