advertisement

Durga Puja: কান্দির গুপিবাবুর বাড়ির ৩৫০ বছরের দুর্গাপুজো, আজও কামান ফাটিয়ে শুরু হয় সন্ধিপুজো

Last Updated:

বড় বড় বারোয়ারি পুজো ,থিম পুজোর চাকচিক্যের মাঝেও কান্দিবাসী একদিন হলেও ঠিক দেখে আসেন গুপিবাবুর বাড়ির দুর্গা মা-কে।

+
গুপিবাবু

গুপিবাবু বাড়ির দুর্গাপুজো তে কামান ফাটিয়ে শুরু হয় সন্ধিপুজো 

কান্দি, কৌশিক অধিকারী : ৩৫০ বছর ধরে অষ্টমীর সন্ধিপুজোয় কামান ফাটিয়ে পুজো শুরুর রীতি চলে আসছে মুর্শিদাবাদের কান্দির ছাতিনাকান্দি গুপিবাবুর বাড়ির দুর্গাপুজোয়। কথিত আছে, আগে  গুপিবাবুর বাড়ির কামানের শব্দ শুনে আশপাশের গ্রামে দুর্গাপুজো শুরু হতো। এখনও সেই ‘ট্র্যাডিশন’ বর্তমান।
মুর্শিদাবাদের কান্দি শহরের বহু প্রাচীন ও জাগ্রত পুজোগুলির মধ্যে অন্যতম গুপিবাবুর বাড়ির দুর্গাপুজো। শহরের মধ্যেই একটু পাশ ঘেঁষে অবস্থান করছে ছাতিনাকান্দি এলাকা। সেখানকার রাজবাড়িতেই মা পূজিতা হন। আগে রাজ্যপাঠ, জমিদারি ছিল। এখন সে-সব অতীত। তবুও পুজো আছে। পুজোর গরিমা আছে। আজও দূরদূরান্ত থেকে এই পুজোয় ভিড় উপচে পড়ে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, মহালয়ার আগে বোধনের দিন পঞ্চমূণ্ডির আসনে মায়ের ঘট বসে ,শুরু হয় পুজো। এর পর থেকে পঞ্চমীর দিন পর্যন্ত চলে বোধন ঘটে দু’বেলা মায়ের পুজো। মহালয়ায়  মায়ের চক্ষুদান, পঞ্চমীর দিন চোখধাঁধানো সাজে সাজিয়ে মা কে পাটে তোলা হয়, এর পর শুরু হয় মায়ের প্রধান পুজো। এখানে এখনও সন্ধিপুজোয় কামান দাগা হয়। সেই কামানের শব্দ শুনে আশপাশের সমস্ত গ্রামে শুরু হয় সন্ধিপুজো। দশমীর দিন বিকেলে মাকে ভাসান দেয়া হয় নিকটবর্তী দীঘিতে।
advertisement
advertisement
শহরবাসীর কথায়, বর্ধমান শহরে কত বড় বড় বারোয়ারি পুজো হয়। কিন্তু গুপিবাবুর বাড়ির দুর্গাপুজোর মাহাত্মই আলাদা। বড় বড় বারোয়ারি পুজো ,থিম পুজোর চাকচিক্যের মাঝেও কান্দিবাসী একদিন হলেও ঠিক দেখে আসেন গুপিবাবুর বাড়ির দুর্গা মা-কে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja: কান্দির গুপিবাবুর বাড়ির ৩৫০ বছরের দুর্গাপুজো, আজও কামান ফাটিয়ে শুরু হয় সন্ধিপুজো
Next Article
advertisement
Bratya Basu on Narendra Modi: তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
  • শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement