advertisement

Durga Puja 2021: চেনা মিষ্টির অচেনা স্বাদ! আপেল রাবড়ির রেসিপি জেনে নিন পুজোর আগেই

Last Updated:

Durga Puja 2021: শুধুমাত্র আপেল আর দুধ দিয়েই এই দারুণ পদ তৈরি করা যাবে। তবে খেয়াল রাখতে হবে যে আপেল যেন মিষ্টি স্বাদের হয়।

চেনা মিষ্টির অচেনা স্বাদ! আপেল রাবড়ির রেসিপির জেনে নিন পুজোর আগেই
চেনা মিষ্টির অচেনা স্বাদ! আপেল রাবড়ির রেসিপির জেনে নিন পুজোর আগেই
#কলকাতা: পুজোর (Durga Puja 2021) সঙ্গে মিষ্টিমুখের একটা বিশেষ সম্পর্ক আছে। বিজয়ার দিন শুধু নয়, দেবীপক্ষ শুরু হলেই, ওই যে কী বলে, বাঙালিদের সুইট টুথ বিশেষ ভাবে সক্রিয় হয়ে ওঠে। এক সময়ে পুজোর এই দিনগুলোতে বাড়িতে মিষ্টি তৈরির চল ছিল। এখন অতটা না হলেও কিছু কিছু মিষ্টি পদ অনেকেই বাড়িতে তৈরি করেন। কিছু কিছু বনেদি পরিবারেও পুজোর সময়ে বাড়িতেই ভিয়েন বসানো হয়। কিন্তু এত মিষ্টি মিষ্টি করে কথা বলে লাভ কী? যাঁদের ডায়াবেটিস আছে তাঁরা মুখ হাঁড়ি করে এই কথা বলবেন। সবার মন রাখতেই আমরা নিয়ে এসেছি আপেল রাবড়ির দুর্দান্ত রেসিপি। খুব একটা কিরকিরে মিষ্টি নয় এই পদ আর সঙ্গে রয়েছে আপেলের গুণও। সব চেয়ে বড় কথা হল যে বাড়িতে তৈরি করা যায় বলেই এই মিষ্টি পদের জন্য উপাদান লাগবে অতি সামান্য। শুধুমাত্র আপেল আর দুধ দিয়েই এই দারুণ পদ তৈরি করা যাবে। তবে খেয়াল রাখতে হবে যে আপেল যেন মিষ্টি স্বাদের হয়।
যে যে উপকরণ লাগবে
২ লিটার ফুল ক্রিম দুধ
advertisement
এক চামচ সবুজ এলাচ পাউডার
২ টেবিল চামচ জল
৩টে মাঝারি সাইজের আপেল
এক কাপ কুচানো খেজুর
কী ভাবে তৈরি করতে রহবে
প্রথম ধাপ
আপেল ধুয়ে কেটে নিতে হবে
এই আপেল রাবড়ি তৈরি করতে, প্রথমে আপেল ধুয়ে খোসা ছাড়িয়ে রাখতে হবে। সেগুলো কেটে কেটে আলাদা করে রাখতে হবে।
advertisement
দ্বিতীয় ধাপ
রাবড়ি রান্না করতে হবে
এর পরে, একটি পাত্র নিতে হবে এবং ফুল ক্রিমযুক্ত দুধ দিয়ে নাড়তে হবে। দুধ ঘন হতে শুরু করলে দুধের জ্বাল দেওয়া কম করে দিতে হবে। এর মধ্যে, ২ টেবিল চামচ জল দিয়ে কুচি করা খেজুর মিশিয়ে দিতে হবে।
advertisement
তৃতীয় ধাপ
রাবড়ি প্রস্তুত
দুধ একটু ঘন হয়ে গেলে খেজুরের সিরাপ, আপেল এবং এলাচ গুঁড়ো দিতে হবে। রাবড়ি নাড়তে হবে যতক্ষণ না এটি ঘন এবং ক্রিমি হয়ে যায়। না নাড়লে পাত্রের তলায় আটকে গিয়ে পুড়ে যেতে পারে। কয়েকটি আপেলের টুকরো যোগ করতে হবে এবং পছন্দ মতো স্বাভাবিক তাপমাত্রা বা ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করতে হবে!
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja 2021: চেনা মিষ্টির অচেনা স্বাদ! আপেল রাবড়ির রেসিপি জেনে নিন পুজোর আগেই
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement