advertisement

Dry Red Chilli vs Red Chilli Powder: গোটা শুকনো লঙ্কা নাকি লঙ্কার গুঁড়ো-কোনটা কম ক্ষতিকর? জানুন

Last Updated:

Dry Red Chilli vs Red Chilli Powder: গোটা শুকনো লঙ্কা ও শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয় দুই ধরনেরই

ঝাল না হলে খাবারের স্বাদ মুখে রোচে না অনেক খাদ্যরসিকেরই৷ মশলাদার ঝাল স্বাদের জন্য দরকার শুকনো লঙ্কা৷ ভারতীয় খাবারের গুরুত্বপূর্ণ দিক হল শুকনো লঙ্কাকে মশলা হিসেবে ব্যবহার করা৷ গোটা শুকনো লঙ্কা ও শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয় দুই ধরনেরই৷ এদের মধ্যে কোনটা ব্যবহার করা স্বাস্থ্যসম্মত, জানিয়েছেন পুষ্টিবিদ নমামি আগরওয়াল৷
শুকনো লঙ্কাকে সাধারণত ভেঙে রান্নায় দেওয়া হয়৷ যাতে মশলা পুরোমাত্রায় রান্নার স্বাদে মিশে যায়৷ রান্না যেন জারিত হয় ঝালের আঘ্রাণে৷ শুকনো লঙ্কায় আছে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামানি ই৷ এছাড়াও আছে পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়ামের মতো খনিজ৷ শুকনো লঙ্কার ক্যাপসাইসিন যৌগ সাহায্য করে মেটাবলিজম বাড়াতে৷
ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কার জুড়ি নেই৷ তবে আজ অনেকেই মশলার জন্য লঙ্কা না বেটে গুঁড়ো ব্যবহার করেন৷ এই মশলা সব সময় স্বাস্থ্যবিধি মেনে তৈরি হয় না৷ বাজার থেকে কেনা শুকনো লঙ্কার গুঁড়ো দীর্ঘ দিন খেলে শরীরে নানা ক্ষতি হতে পারে৷ এমনকি, ক্যানসারের মতো জটিল অসুখের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না৷ বেশি মাত্রায় শুকনো লঙ্কার গুঁড়ো খাওয়া স্বাস্থ্যসম্মত নয়৷ তবে পরিমিত পরিমাণে খেলে ব্লাড প্রেশার, কোলেস্টেরল কমিয়ে হৃদযন্ত্র সুস্থ রাখে৷
advertisement
advertisement
অনেকে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন৷ সাধারণ লঙ্কার গুঁড়োর তুলনায় এটা কম মশলাদার ও ঝালও সামান্য৷ যাঁরা রান্নায় কম মশলা, অল্প ঝাল অথচ সুন্দর লাল রং পছন্দ করেন, তাঁরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পছন্দ করেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dry Red Chilli vs Red Chilli Powder: গোটা শুকনো লঙ্কা নাকি লঙ্কার গুঁড়ো-কোনটা কম ক্ষতিকর? জানুন
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement