advertisement

Mocha Jhal Mashla: ছাড়াতে সমস্যা? আস্ত মোচা দিয়েই রাঁধুন এই সুস্বাদু পদ! টেক্কা দেবে সব রান্নাকে...

Last Updated:

Mocha Jhal Mashla: মোচারের ডালনা, মোচার ঘন্ট এখন অতীত! মোচা ছাড়ানোর ঝামেলা ছাড়াই রাঁধুন এই সুস্বাদু রেসিপি!

+
মোচার

মোচার ঝাল মশলা

হাওড়া: ছাড়ানোর ঝামেলা ছাড়া, আস্ত মোচার সুস্বাদু রেসিপি! মোচা বলতেই নিরামিষ পদ এমনটাই ধারণা বহু মানুষের, কিন্তু মোচার এই রেসিপি মাছ বা মাংসের পদের থেকে কোনও অংশে কম নয়। মোচার চপ ডালনা তরকারি ঘন্টা বেশি পরিচিত।
মোচা আরও একটু অন্যভাবে তেল মসলা দিয়ে রান্না করা, যা আমিষ পছন্দকারী মানুষের জন্য একেবারে উপযুক্ত হতে পারে। মোচার একঘেঁয়েমি খাবারে ছেড়ে। আরও আকর্ষণীয় খাবার বানাতে রইল সহজ রেসিপি। গ্রামাঞ্চলের মানুষের হেঁসেলে অতি সহায়ক সবজির তালিকায় মোচা। টাটকা তাজা মোচা গ্রাম বাংলায় গাছে গাছে দেখা যায়। শহরের বাজার অঞ্চলেও এই মোচার চাহিদা বেশ।
advertisement
advertisement
মোচার উপকারিতা সম্পর্কে কম বেশি প্রায় সমস্ত মানুষের জানা। সেই দিক থেকে মোচার চাহিদা দারুন এই বাজারে। মোচার ঘুরিয়ে-ফিরিয়ে বহু পদ। মোচার সহজ রেসিপি জানা থাকলেতো আর কথা নেই।
‘মোচার ঝাল মসলা’ বলা যেতে পারে মাছ মাংস বা ডিমের মত আমিষ পদকে পাল্লা দেবে। ঝাল ঝাল মোচার এই পদ গরম ভাত অন্যরকম এর স্বাদ।
advertisement
এই সহজ উপকরণ তৈরিতে প্রয়োজন, মোচার কচি অংশ, পেঁয়াজ, সাদা তেল বা সরষের তেল, আদা রসুন, পোস্ত, সাদা সরষে, লঙ্কা হলুদ গুঁড়ো মসলা এবং সামান্য ঘি। নিরামিষ এই রেসিপি বানাতে চাইলে পেঁয়াজ ছাড়া রান্না করতে পারেন।
প্রথমে মোচার বাইরের খোলস এবং পাকা রেসের ফুল বাদ দিয়ে। মোচার সাদা অংশ ধুয়ে কেটে নিতে হবে। কেটে নেওয়া মোচা সুতো দিয়ে বেঁধে নিতে হবে, যাতে কোনও ভাবে খুলে না যায়। লবণ হলুদ জলে ভাপিয়ে নিতে হবে মোচা। অন্যদিকে পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে, সরষে ও পোস্ত বেটে নেওয়া। এবার পাত্রে তেল দিয়ে মোচা ভেজে নিন।
advertisement
মোচা তুলে রেখে পেঁয়াজ আদা রসুন প্রয়োজনমত দিয়ে মসলা কষিয়ে। মসলায় প্রয়োজনমত জল দিয়ে ভাজা মোচা ছেড়ে দিন। এবার কিছুক্ষণ পর বাটা সরষে ও তারপর পোস্ত দিন। নামানোর আগে, উপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে নিন। এভাবেই সহজে তৈরি মোচার ঝাল মসলা। এই ঝাল মসলা দিয়েই নিমেষে এক থালা গরম ভাত সাফ।
advertisement
রাকেশ মাইতি
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mocha Jhal Mashla: ছাড়াতে সমস্যা? আস্ত মোচা দিয়েই রাঁধুন এই সুস্বাদু পদ! টেক্কা দেবে সব রান্নাকে...
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement